ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কোটি টাকার শিশু পার্ক এখন পরিণত হয়েছে গরু-ছাগলের চারণভূমিতে


কোটি টাকার শিশু পার্ক এখন পরিণত হয়েছে গরু-ছাগলের চারণভূমিতে

কোটি টাকার অধিক ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণের পর শিশু পার্কের কাজ থমকে গেছে। পাঁচ বছর পার হয়ে যাওয়ার পরও এখানে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এই বিনোদনের স্থানটি বর্তমানে গরু-ছাগলের চারণভূমি ও বখাটেদের আখড়ায় পরিণত হয়েছে। জেলা পরিষদ প্রশাসকও এই প্রকল্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।

পিরোজপুর সদর উপজেলার বলেশ্বর নদীর তীর ঘেঁষে শহরের মানুষের বিনোদনের জন্য খুমুরিয়া এলাকায় একটি শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল জেলা পরিষদ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য আধুনিক বিনোদন কেন্দ্র গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছিল।

তবে পাঁচ বছর আগে, সরকারি ৫ একর ৪৬ শতক জমিতে ২০২০-২১ অর্থবছরে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার ৯২৪ টাকা ব্যয়ে শুধুমাত্র সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছিল। এর পরে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে বালু দিয়ে জমি ভরাট করা হয়। এরপর থেকে প্রকল্পের কাজ আর এগোয়নি।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

অযত্ন ও অবহেলায় পড়ে থাকা পার্কটি সাধারণ মানুষের জন্য কোনো কাজে আসছে না। স্থানীয় বাসিন্দা জয়নাল শিকদার জানান, 'এই পার্কের নির্মাণকাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। তবে কাজের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। বিগত সময়ে শুনেছি কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে। কিন্তু মাত্র সীমানা প্রাচীর এবং কিছু বালু ফেলা হয়েছে; বাকিরা ঠিকাদার হজম করে নিয়েছে।'

তিনি আরও বলেন, 'বর্তমানে এটি রাতে বখাটেদের আখড়া এবং দিনে গরু-ছাগলের চারণভূমি হিসেবে স্থানীয়রা ব্যবহার করছে। আমাদের দাবি, অতি দ্রুত এই পার্কটি চালুর উদ্যোগ নেবে প্রশাসন; যাতে করে এই এলাকার শিশু-কিশোরসহ সকল বয়সের মানুষ পার্কে এসে বিনোদন নিতে পারে।'

এই স্থবির প্রকল্পের বিষয়ে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন অনিয়মের কথা স্বীকার করেছেন। তিনি জানান, 'বিগত সময়ে পার্কটি নির্মাণের ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম হয়েছে, যা বর্তমানে দৃশ্যমান। অনিয়মের বিষয়ে অভ্যন্তরীণ যাচাই-বাছাই চলমান রয়েছে।'

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি উল্লেখ করেন, 'বর্তমানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে। বরাদ্দ পাওয়া গেলে বলেশ্বর নদীর তীরে শিশুদের জন্য একটি দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলা হবে।'

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

পার্কটির উন্নয়নে একটি মাস্টার প্ল্যান প্রস্তুত করে দ্রুত কাজ শুরু হবে এবং এটি সাধারণ মানুষের ব্যবহার জন্য উন্মুক্ত করার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তারেক রহমানের নেতৃত্বে পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও তার বাস্তবায়ন কৌশল নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে যে গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি রয়েছে, সেই বিষয় নিয়েও পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ বৈঠকটি সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়।

ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এছাড়া, দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন। তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের জন্য তিনি নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্ধী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেজর মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


মেজর মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর সেনা আইনে বিচারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, একই অপরাধে একই ব্যক্তির বিরুদ্ধে দুটি পৃথক আইনে বিচার করার সুযোগ বা ব্যবস্থা নেই। এই কারণে তাকে বেসামরিক বিচার প্রক্রিয়ার পরিবর্তে সেনা আইনের আওতায় বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরো জানান, মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর ও তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যে বিচার করা হয়েছিল, সেটি তখনকার সময়ে সামরিক আদালতে হয়েছে। সেখানে কিছু ফাইন্ডিংস রয়েছে। তিনি পলাতক ছিলেন এবং দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন।

দেশে আসার পরে আমরা যখন জানতে পেরেছি, তখন আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পন্ন হবে। আগে একই মামলায় যারা বিচার ও দণ্ড কার্যকর হয়েছে, সেই রায়ের আলোকে জেনারেল কোর্ট মার্শাল তার বিষয়ে সিদ্ধান্ত নিবে।

মোজাফফরের সহযোগীদের বিরুদ্ধে নতুন করে তদন্ত বা ফৌজদারি মামলা করা হতে পারে কি না- এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেনা সদস্যদের ক্ষেত্রে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। যেহেতু তিনি একই মামলার পলাতক আসামি ছিলেন, তাই সেনাবাহিনী তাদের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরে সিভিল কোর্টে কোনো আইনি বিষয় প্রযোজ্য হলে তা আইন অনুযায়ী বিবেচনা করা হবে।

চট্টগ্রামে এক আইনজীবীর করা মামলার পুনঃতদন্তের আবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে, আইনানুগভাবে তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় সিআইডির তদন্ত ও চূড়ান্ত প্রতিবেদন থাকা সত্ত্বেও পুনঃতদন্তের উদ্যোগ নেওয়া হবে কি না- এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুই আইনে বা দুইবার বিচার করা যায় না।

এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র মামলায় পলাতক ‘ডাইল জাহেদ’কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


অস্ত্র মামলায় পলাতক ‘ডাইল জাহেদ’কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহেদ হারুণী, যিনি পরিচিত ‘ডাইল জাহেদ’ নামে, তাকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৯ জুলাই) র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, পাহাড়তলী থানার অস্ত্র মামলায় (মামলা নং-২৯(০৪)১৯, জিআর নং-৮৪/১৯, বিশেষ ট্রাইব্যুনাল নং-৫৫৩/১৯) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ডাইল জাহেদ পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তারা অভিযান চালায়। অভিযানের সময় পাহাড়তলী থানার পোর্ট কানেক্টিং রোডের কলকা সিএনজি ফিলিং স্টেশনসংলগ্ন বারো আউলিয়া কমিউনিটি সেন্টারের সামনে এসে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহেদ পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পাহাড়তলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে রণক্ষেত্র, ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


দিল্লিতে রণক্ষেত্র, ইন্টারনেট বন্ধ

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করে হাজারো শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভে অংশ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এই আন্দোলন মূলত মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি ডেকেছিল।

সোমবার (২০ জুলাই) সকাল থেকেই সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজার হাজার তরুণ আন্দোলনকারী। এ সময় মিছিল নিয়ে তারা পার্লামেন্টের দিকে এগোতে চাইলে একাধিক স্থানে বসানো নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা শুরু করে। এর ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি থেকে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় দিল্লির বেশকিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে সমর্থকদের শান্ত ও অহিংস থাকার আকুল আবেদন জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, 'আপনাদের যদি বিভিন্ন পয়েন্টে আটকে দেওয়া হয়, তবুও শান্ত থাকুন ও শান্তি বজায় রাখুন। আমরা কেবল শান্তি ও ভালোবাসার পথেই জয়ী হতে পারবো।'

এর আগে রোববারই (১৯ জুলাই) দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করে এবং পুরো এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির যে কোনো ধরনের জমায়েতের ওপর ১৪৪ ধারা জারি করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি পুলিশ দেশের সব নাগরিককে আইন মেনে চলতে ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানাতে থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%