প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাপের কামড়ের পরেও চিকিৎসা নিতে না গিয়ে ফুটবল খেলা দেখতে থাকায় রংপুরের একটি ঘটনায় একজন আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাতে মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান (৬০) ছিলেন ওই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার উদ্দেশ্যে তিনি মেঠোপথ দিয়ে যাওয়ার সময় সাপে কামড়ান।
কিন্তু, তাৎক্ষণিকভাবে চিকিৎসা না নিয়ে খেলা দেখায় ব্যস্ত হয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা পর যখন তিনি অসুস্থতা অনুভব করেন, তখন স্থানীয়দের তিনি জানান, তাঁকে সাপে কামড় দিয়েছে।
পরে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। তবে, তাঁর জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
হাবিবুর রহমানের ভাগনে জিল্লুর রহমান জানান, সাপে কামড়ানোর পর চিকিৎসা নিতে দেরি হওয়ায় মামা হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে। তিনি একজন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন