ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইবি ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা হয়েছে


ইবি ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীকে 'আপত্তিকর আচরণ ও শ্লীলতাহানির' ঘটনার জন্য অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

শনিবার (৪ জুলাই) দুপুরে ইবি থানার এসআই শ্রীবাস কুণ্ডু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন।

অভিযুক্তের নাম নুর ইসলাম, যিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

থানা সূত্রে জানা গেছে, দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রী তার বাবার সঙ্গে এসে এজাহার দায়ের করেন। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় (শ্লীলতাহানি) মামলা রুজু করা হয়েছে। দ্রুত কুষ্টিয়া আদালতে পাঠিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

ইবি থানার এসআই শ্রীবাস কুণ্ডু বলেন, সংশ্লিষ্ট ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। কয়েকবার অভিযানও পরিচালনা করা হয়েছে।

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, ১ জুলাই বেলা ১১টা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে কলা অনুষদের পঞ্চম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের বারান্দার করিডরে তার সঙ্গে আপত্তিকর আচরণ ও যৌন হয়রানির একটি ঘটনা ঘটেছে। তিনি অভিযুক্ত ব্যক্তিকে এর আগে কখনও দেখেননি। এই ঘটনা তার জন্য মানসিকভাবে অত্যন্ত বিব্রত ও আতঙ্কজনক হয়েছে। এরপর ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনূর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলামকে সদস্যসচিব ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমান জানান, আমরা আজ প্রথম সভা করেছি এবং কিছু অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সিসিটিভি ফুটেজ, পত্রিকার প্রতিবেদনসহ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে তদন্ত এগিয়ে নেওয়া হবে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেব।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, মেয়েটি ও তার বাবা এসে এজাহার দায়ের করেছেন। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন এবং বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

ফেনীর পরশুরামের মুহুরী নদীতে গোসল করতে গিয়ে সাকিব (২২) নামের এক যুবক নিখোঁজ হয়ে গেছেন। শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার সময় উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা জঙ্গলঘোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সাকিব চট্টগ্রাম থেকে ওই গ্রামে তাঁর খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি চট্টগ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সাকিব চট্টগ্রাম থেকে জঙ্গলঘোনা গ্রামে খালার বাড়িতে আসেন। শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় স্থানীয় দুই নারীর সঙ্গে বাড়ির পাশে মুহুরী নদীতে গোসল করতে নেমেছিলেন তিনি। গোসলের একপর্যায়ে হঠাৎ করেই তিনি নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী মায়া আক্তার বলেছেন, 'সাকিব আমাদের সাথেই নদীতে গোসল করতে নেমেছিল। ও আমাদের চোখের সামনেই পানিতে একটা ডুব দিয়েছিল। এরপর দ্বিতীয়বার ডুব দেওয়ার পর আর পানি থেকে ওপরে ওঠেনি। আমরা তাৎক্ষণিকভাবে চিৎকার করে আশপাশের মানুষকে ডাকতে শুরু করি।'

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, নিখোঁজ যুবক সাকিব কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর নানি বেগমেন্নেছা জানান, 'গতকালই নাতিটা চট্টগ্রাম থেকে বেড়াতে এল। আসার পর ঠিকমতো কথাও বলেনি, ভাত খেতে বললেও খায়নি। আজ দুপুরে নদীতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটল। ওর মা-বাবা সবাই চট্টগ্রামে থাকেন।'

এদিকে খবর পাওয়ার পরপরই পরশুরাম ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে বিকেল পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি। নদী ভাঙন ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করি। তবে নদী থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দলের প্রয়োজন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে চট্টগ্রাম থেকে একটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছালেই পুরোদমে উদ্ধার অভিযান শুরু হবে।'

সন্ধ্যায় রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নদীতে সন্ধান চালিয়ে যাচ্ছেন। ঘটনার পর থেকে পুরো জঙ্গলঘোনা গ্রামে ও নিখোঁজ সাকিবের স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরের দাবি পূরণে প্রধানমন্ত্রী এগিয়ে আসবেন: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০২ পি.এম


ফরিদপুরের দাবি পূরণে প্রধানমন্ত্রী এগিয়ে আসবেন: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত ১৭ বছর ধরে নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছে, নির্যাতনের শিকার হয়েছে এবং জেল খেটেছে। এখন সময় এসেছে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজে মনোনিবেশ করা।

তিনি বলেন, যে কোন মূল্যে দূর্নীতি ও চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিগত দিনেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।

শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডে নাগরিক কমিটির আয়োজনে বিজয়ের বর্ষপূর্তি ও নাগরিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উন্নয়নের বিষয় তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যেই পদ্মা ব্যারেজ একনেকে পাস হয়েছে, পানির সমস্যা থাকবে না। ফরিদপুরকে বিভাগ এবং সিটি করপোরেশন করা হবে। কৃষি প্রধান জেলার চাষিদের সমস্যা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণে, ইতিমধ্যেই সরকার প্রতিটি উপজেলায় কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। এছাড়াও একটি বিশ্ববিদ্যালয় ও সাইন্স-টেকনোলজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, অবশ্যই ফরিদপুরের সকল দাবিও তিনি পূরণ করবেন।

শামা ওবায়েদ বলেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছে, জেল খেটেছে, গুম হয়েছে। এই আন্দোলনের ফসল হচ্ছে আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশে, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এমন বাংলাদেশে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে এক মঞ্চে বসে বক্তব্য দিতে পারছি এটাই আমাদের স্বার্থকতা। এই ১৭ বছরে নেতাকর্মীরা যারা জীবন দিয়েছে, জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে আমি তাদের এই মঞ্চ থেকে সালাম জানাই, কারণ তাদের জন্যই এই নতুন বাংলাদেশ।

অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো: ইলিয়াস মোল্লা, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কমিটির সুরা সদস্য অধ্যাপক আবদুত তাওয়াব, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, শিল্পপতি মীর নাছির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ প্রমূখ। এর আগে দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসে নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এর আগে ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে অয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শহরের শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহের প্রতীক, সাম্যর দূত, মানবতার কন্ঠস্বর এবং বাঙালির অসাম্প্রদায়িক চেতনার সৃষ্টির অন্যতম নির্মাতা। নজরুল কেবল একজন কবি নয়, তিনি একটি চেতনা, একটি আন্দোলন এবং অনন্ত প্রেরণার নাম। তিনি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন। নারী-পুরুষের সম অধিকারের কথা বলেছেন।

তিনি আরো বলেন, আমরা যদি নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য, সঙ্গীত ও দর্শনকে সঠিকভাবে পৌঁছে দিতে পারি তাহলে তারা শুরু দক্ষ নাগরিকই নয় দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার, সিভিল সার্জন, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষসহ কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাদশা বাহাদুর’কে জাতীয় চিড়িয়াখানায় পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


বাদশা বাহাদুর’কে জাতীয় চিড়িয়াখানায় পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতিকে নিয়ে অমানবিকভাবে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। যথেষ্ট খাবার, চিকিৎসা এবং সঠিক পরিচর্যার অভাবের কারণে হাতিটি অসুস্থ হয়ে পড়ে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে বিষয়টি আসলে হাতিটির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ‘বাদশা বাহাদুর’কে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে দায়িত্ব প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হাতিটির মালিক আব্দুর শুকুরের সঙ্গে আলোচনা করা হলে, তিনি স্বেচ্ছায় হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান। এর ফলে দীর্ঘদিনের অবহেলা ও অমানবিক পরিবেশ থেকে ‘বাদশা বাহাদুর’ মুক্তি পেল।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হাতিটি হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় এটি সরকারের জিম্মায় দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হাতিটি হস্তান্তর করা হয়েছে। জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, উন্নত পরিচর্যা এবং উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। ফলে ‘বাদশা বাহাদুর’ সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে।

তিনি আরও বলেন, হস্তান্তরের পর শনিবার রাতেই হাতিটিকে জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে ঢাকার পথে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরিণ শিকারে গিয়ে সুন্দরবনে বনরক্ষীদের ফাঁদে পড়ল ৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১২ পি.এম


হরিণ শিকারে গিয়ে সুন্দরবনে বনরক্ষীদের ফাঁদে পড়ল ৪ জন

সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার সময় চার জন শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।

শনিবার (৪ জুলাই) ভোরের সময় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে হরিণ শিকারের অসংখ্য ফাঁদ ও কাঁকড়া জব্দ করে বনরক্ষকরা। তাদের দুপুরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ জানিয়েছে, বন প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে সুন্দরবনের মৃগামারী খাল সংলগ্ন এলাকায় হরিণ শিকারের চেষ্টা করে চার শিকারী। এ সময় বন বিভাগের টহল দল তাদের আটক করে।

আটক শিকারীরা হচ্ছেন মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (৪৫), একই গ্রামের কাদের খানের ছেলে আতাউর খান (৫০), আলতাফ জমাদ্দারের ছেলে মোজাম জমাদ্দার (৩৩) এবং মৃত হাই জমাদ্দারের ছেলে রুহুল জমাদ্দার (৩৫)।

দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে আসছিল ফরিদ হাওলাদার, যিনি টাকু ফরিদ নামেই পরিচিত। এ ধরনের অভিযোগের ভিত্তিতে কয়েক দিন নিয়মিত টহলের পর বন বিভাগ চিহ্নিত ওই শিকারীদের আটক করতে সক্ষম হয়। অবশেষে কয়েক দিনের চেষ্টা শেষে এই হরিণ শিকারীকে ৪ জুলাই আটক করা সম্ভব হয়।

আটক হরিণ শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরের পর তাদের বাগেরহাট আদালতে পাঠিয়েছে বন বিভাগ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%