প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীকে 'আপত্তিকর আচরণ ও শ্লীলতাহানির' ঘটনার জন্য অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
শনিবার (৪ জুলাই) দুপুরে ইবি থানার এসআই শ্রীবাস কুণ্ডু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন।
অভিযুক্তের নাম নুর ইসলাম, যিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রী তার বাবার সঙ্গে এসে এজাহার দায়ের করেন। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় (শ্লীলতাহানি) মামলা রুজু করা হয়েছে। দ্রুত কুষ্টিয়া আদালতে পাঠিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
ইবি থানার এসআই শ্রীবাস কুণ্ডু বলেন, সংশ্লিষ্ট ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। কয়েকবার অভিযানও পরিচালনা করা হয়েছে।
এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, ১ জুলাই বেলা ১১টা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে কলা অনুষদের পঞ্চম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের বারান্দার করিডরে তার সঙ্গে আপত্তিকর আচরণ ও যৌন হয়রানির একটি ঘটনা ঘটেছে। তিনি অভিযুক্ত ব্যক্তিকে এর আগে কখনও দেখেননি। এই ঘটনা তার জন্য মানসিকভাবে অত্যন্ত বিব্রত ও আতঙ্কজনক হয়েছে। এরপর ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনূর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলামকে সদস্যসচিব ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমান জানান, আমরা আজ প্রথম সভা করেছি এবং কিছু অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সিসিটিভি ফুটেজ, পত্রিকার প্রতিবেদনসহ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে তদন্ত এগিয়ে নেওয়া হবে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেব।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, মেয়েটি ও তার বাবা এসে এজাহার দায়ের করেছেন। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন এবং বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন