ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীর গুলশান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, মূল্য ৪৭ লাখ টাকা


রাজধানীর গুলশান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, মূল্য ৪৭ লাখ টাকা

রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের বিদেশি মদ এবং একটি পিকআপসহ মো. ইব্রাহীম (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

শনিবার (২৫ জুলাই) ভোরে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে এই মাদক চালান জব্দ করা হয়।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে মহাখালী এলাকা থেকে একটি পিকআপে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মাদকদ্রব্য গুলশান-২ এর দিকে আনা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১, সিপিসি-১ (উত্তরা) ক্যাম্পের একটি আভিযানিক দল আজ ভোর সাড়ে ৫টার দিকে গুলশান থানাধীন ১১৩ নম্বর রোডের ২৮৫ নম্বর বাসার সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এরপর, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে একটি হলুদ রঙের সন্দেহভাজন পুরাতন পিকআপ চেকপোস্ট অতিক্রম করার সময় সেটিকে থামানো হয়। গাড়িটি তল্লাশি করে ৪৫৪.২৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লাখ টাকা। এই সময় মাদক পরিবহন করতে ব্যবহৃত পিকআপটি জব্দসহ মো. ইব্রাহীমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ইব্রাহীমের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া থানার মুন্সিরহাট এলাকায়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডিএমপির গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, বাবার পরিচয় নিয়ে তৈরি ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, বাবার পরিচয় নিয়ে তৈরি ধোঁয়াশা

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর গ্রামে একটি স্বামী পরিত্যক্তা, পিতা-মাতাহীন শারীরিক এবং আংশিক বুদ্ধিপ্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ পাওয়া গেছে। তার অপ্রকাশিত সন্তানের পিতৃত্ব নিয়ে বিভিন্ন অভিযোগ ও পালটা বক্তব্য ওঠায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে।

তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে চুয়াডাঙ্গার বাবলু শেখ নামে একজনের সঙ্গে তার বিবাহ হয়। কিন্তু স্বামী দীর্ঘদিন ধরে তার কোনো খবর রাখেননি। বিয়ের পরও তিনি মায়ের সঙ্গে মামা বাড়িতে বসবাস করে আসছিলেন। তার মা মৃত্যুর পর জীবিকার টানে বিভিন্ন বাড়িতে গৃহস্থালির কাজ করে দিন কাটাচ্ছিলেন।

ভুক্তভোগীর দাবি, প্রতিবেশী অহিদ শেখের বাড়িতে কাজ করার সুবাদে তার ছেলে মেহেদী হাসান শেখের সঙ্গে শরীরিক সম্পর্ক স্থাপন হয়েছে। এছাড়া মেহেদী হাসানের বাড়ি থেকে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে। বলা হয়েছে, যদি সে তার ছেলের কথা বললে তাকে মেরে ফেলা হবে।

অভিযোগের বিষয়ে মেহেদী হাসান শেখের বাবা অহিদ শেখ মন্তব্য করেন, "আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা প্রমাণিত নয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্য উদঘাটন হোক। আমার ছেলে যদি জড়িত প্রমাণিত হয়, আইন অনুযায়ী যে শাস্তি হবে, তা আমরা মেনে নেব।"

তবে স্থানীয়রা জানান, একই গ্রামের বাসিন্দা তারা শেখ এবং সায়েম শেখের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হওয়ার অভিযোগ এই নারী আগেই তুলেছিলেন। কিন্তু নতুন করে মেহেদী হাসানের নাম বলতে দিয়ে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানাচ্ছেন, ভুক্তভোগী দীর্ঘসময় অহিদ শেখের বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি তার গর্ভধারণের ঘটনা নিয়ে কয়েকজন নারী তাকে প্রশ্ন করলে তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নাম উল্লেখ করেছেন, যার ফলে সন্তানের পিতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

অভিযুক্ত মেহেদী হাসান শেখ গণমাধ্যমকে জানান, "আমাদের বাড়িতে ওই নারী যাওয়া আসা করত এটা সত্য। মূলত ভুক্তভোগীর সঙ্গে তারা শেখ এবং সায়েম শেখ শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে, এ কথা এলাকার অনেকেই জানেন। ওই নারী একা-একা তাদের বাড়িতে থাকেন। তাকে ভয়ভীতি ও প্রলোভন দেখানো হচ্ছে, বলছেন আমার নাম। অনাগত সন্তানের ডিএনএ টেস্ট করা হোক, আমার সঙ্গে যদি সংশ্লিষ্টতা পায়, দেশের আইনে তা আমি মাথা পেতে নেব।"

অন্যদিকে তারা শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সম্পূর্ণ অমূলক।

শেখর ইউনিয়ন পরিষদের সদস্য রিজাউল মেম্বার মন্তব্য করেন, "বিষয়টি লোকমুখে শুনেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সত্যতা পরীক্ষার জন্য মেডিকেল পরীক্ষার প্রয়োজন। তদন্তে যদি কেউ দায়ী হয়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক।"

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্কতা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, "বিষয়ের তথ্য আমার জানা ছিল না। আমি এখনই একজন অফিসার পাঠিয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহজালাল হক (২৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শাহজালাল উপজেলায় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কচারদ্বারা সরকারটারী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ জুলাই রাতে আবাসিকের এক ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষণ করেন শাহজালাল। পরের দিন ওই ছাত্র যখন বাড়িতে ফিরে আসে এবং মাদরাসায় যেতে না চাইলে, তার পরিবার কারণ জানতে চান। একপর্যায়ে তিনি ঘটনার বিবরণ দেন। পরে ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানান।

গতকাল শুক্রবার এ নিয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও গ্রামবাসী সালিশে বসলে সেখানে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন শাহজালাল। এ সময় উপস্থিত জনতা তাকে চড়-থাপ্পড় দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার প্রেক্ষিতে ওই ছাত্রের বাবা বাদী হয়ে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করেছেন। সেই মামলায় শাহজালালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদিতমারী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ছাত্রের বাবার লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি এ মামলায় শাহজালালকে গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা যেখানে একমাত্র ছেলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু ঘটিয়েছে। এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে নিজের ঘর থেকে আটক করেছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটনোর খবর পাওয়া যায়।

নিহতরা হলেন- স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত একমাত্র ছেলে রমি রাজ দাশ গুপ্ত (৩২)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ছেলে বাবা ও মাকে দুপুর দুইটার সময় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই নির্মম হত্যাকান্ড ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতৃক ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


মাতৃক ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে

কুষ্টিয়ার দৌলতপুরে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে এক পিতাকে নিজের বাবা ও মেয়ের জানাজা সম্পন্ন করতে হলো। বাবাকে শেষ বিদায় জানিয়ে বাড়ি ফেরার সময়ই আসে মেয়ের মৃত্যুর মর্মান্তিক খবর। এই হৃদয়বিদারক দৃশ্য স্বজন এবং এলাকাবাসীর হৃদয়কে আরও ভারাক্রান্ত করবে।

বীর মুক্তিযোদ্ধা পিতার দাফন শেষে পরিবারের সদস্যরা জানতে পারেন, পরিবারেরই তরুণী সদস্য মুন্নি খাতুন (২৩) মৃত্যুবরণ করেছেন। একই দিনে পরিবারের দুই সদস্যকে হারানোর এই হৃদয়বিদারক ঘটনায় গ্রামে নেমে আসে শোকের ছায়া।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতপুর পূর্বপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, দৌলতপুর পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলী (৭২) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকালে মারা যান। শনিবার সকাল ১০টায় নিজ এলাকার মানিকদিয়ার কবরস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

কিন্তু তখনও পরিবারের সদস্যরা কবরস্থান থেকে পুরোপুরি বাড়ি ফিরতে পারেননি। ঠিক তখনই ফোনে আসে আরেকটি দুঃসংবাদ, মুক্তিযোদ্ধা ফুলবাস আলীর প্রিয় নাতনি মুন্নি খাতুন মারা গেছেন। মুন্নির বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত দাদার দেখভাল তিনিই করতেন।

স্বজনরা জানান, শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে দাদার মরদেহের পাশে বসে বিলাপ করতে করতে মুন্নি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারান। পরে তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে অবস্থার অবনতি হলে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নুরুজ্জামান বলেন, চাচাকে শেষ বিদায় দিয়ে বাড়ি ফিরতেই ভাতিজির মৃত্যুর খবর পেলাম। এমন শোকের ভার কোনো পরিবার যেন কখনো বহন করতে না হয়।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, শনিবার একই মানিকদিয়ার কবরস্থানে দাদা বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলীর কবরের পাশেই বিকেল ৪টার দিকে চিরনিদ্রায় শায়িত হবেন নাতনি মুন্নি খাতুন। একই দিনে পাশাপাশি দাদা-নাতনির দাফনের এই হৃদয়বিদারক দৃশ্য স্বজন ও এলাকাবাসীর হৃদয়কে আরও ভারাক্রান্ত করতে সক্ষম হয়েছে। শোকে বারবার ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রতিবেশীরা বলছেন, একই দিনে একই পরিবারের দুই সদস্যকে হারানোর এমন মর্মস্পর্শী ঘটনা তারা আগে কখনো দেখেননি।

একজন স্থানীয় বাসিন্দা আবেগঘন প্রতিক্রিয়ায় বলেছেন, সকালে একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানিয়েছি। কিন্তু কিছু সময়ের মধ্যেই শুনতে হয়েছে তারই নাতনির মৃত্যুসংবাদ। একই দিনে দাদা-নাতনি পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হওয়ার পরিস্থিতি, এর চেয়ে বেদনাদায়ক দৃশ্য আর কী হতে পারে। এই পরিবারের কান্না আজ পুরো গ্রামের কান্নায় পরিণত হয়েছে। আল্লাহ যেন তাদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন এবং এমন নির্মম ঘটনা আর কোনো পরিবারের জীবনে না আসে।

মুক্তিযোদ্ধার বড় ছেলে তুজাম উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, শুক্রবার বিকেলে আমার বাবা মারা যান। শনিবার সকালে বাবার জানাজা ও দাফন শেষ করে বাড়ি ফেরার পথেই ফোনে জানতে পারি, আমার মেয়ে মুন্নি আর নেই। একদিনে বাবা আর মেয়েকে হারিয়ে আমরা যেন দিশেহারা হয়ে পড়েছি। প্রায় এক বছর আগে দৌলতপুর থানাপাড়া গ্রামের মোস্তাকের সঙ্গে মুন্নির বিয়ে হয়। কয়েকদিন ধরে তিনি টাইফয়েডে ভুগছিলেন এবং আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%