০৫:১৮ পি.এম
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহজালাল হক (২৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহজালাল উপজেলায় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কচারদ্বারা সরকারটারী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ জুলাই রাতে আবাসিকের এক ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষণ করেন শাহজালাল। পরের দিন ওই ছাত্র যখন বাড়িতে ফিরে আসে এবং মাদরাসায় যেতে না চাইলে, তার পরিবার কারণ জানতে চান। একপর্যায়ে তিনি ঘটনার বিবরণ দেন। পরে ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানান।
গতকাল শুক্রবার এ নিয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও গ্রামবাসী সালিশে বসলে সেখানে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন শাহজালাল। এ সময় উপস্থিত জনতা তাকে চড়-থাপ্পড় দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার প্রেক্ষিতে ওই ছাত্রের বাবা বাদী হয়ে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করেছেন। সেই মামলায় শাহজালালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদিতমারী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ছাত্রের বাবার লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি এ মামলায় শাহজালালকে গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন