১১:৩১ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এ বিষয়ে জানান, ওই দিন থেকেই জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।
এর আগে ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই মাসেই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া উচিত। তিনি আরও উল্লেখ করেন, কিছু কাজ বাকি থাকলেও জাদুঘরটি খুলে দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন
পরে সংস্কার ও অন্যান্য প্রয়োজনীয় কাজ সঠিকভাবে চলতে থাকে, এমন আশা প্রকাশ করে তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধন হলে আমন্ত্রণ পেলে তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
একই দিনে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে।
তিনি বলেন, উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি বর্তমানে প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন