ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় মানুষসহ সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে পড়ল


ঢাকায় মানুষসহ সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে পড়ল

রাজধানী ঢাকার মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত একটি আবাসন প্রকল্পের ৫ তলা থেকে লিফটটি ছিঁড়ে পড়ে গেছে। এই ঘটনায় লিফটের ভেতরে অবস্থানরত তিনজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে, মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে অবস্থিত প্রকল্পটির ১ নম্বর ভবনে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আহতদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং তার ছেলে মো. ওয়াসি (৮) রয়েছেন। জানা গেছে, দুর্ঘটনায় নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে।

ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। খবর পাওয়ার পর সেখানে আমাদের লোকজন পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চলন্ত ট্রেনের নিচে সাবেক ছাত্রলীগ নেতা ফখরুদ্দিন বাবলুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


চট্টগ্রামে চলন্ত ট্রেনের নিচে সাবেক ছাত্রলীগ নেতা ফখরুদ্দিন বাবলুর মৃত্যু

চট্টগ্রামে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ হারিয়েছেন ফখরুদ্দিন বাবলু নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ষোলশহর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুদ্দিন বাবলুর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবস্থিত। তিনি ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বিকেলে ষোলশহর রেলস্টেশনে একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন বাবলু। এ সময় অসাবধানতাবশত তার পা পিছলে গিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ

মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য তুলে ধরেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম উল্লেখ করেন, মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় হাজার শিক্ষক কর্মরত আছেন। মাত্র দুজন সরকারি শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এত সংখ্যক শিক্ষককে নিয়মিতভাবে নিয়ন্ত্রণ ও তদারকি করা অত্যন্ত চ্যালেঞ্জিং। ইনোভেশনের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষকদের উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও জানান, শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা চালু করতে সামান্য বাজেটের প্রয়োজন হবে। তবে এর কার্যকারিতা হবে ব্যাপক। শিক্ষকদের উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার কথা বলেন।

উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। সম্প্রতি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের উদ্যোগে বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, "স্যারের প্রত্যেকটি ভালো কাজে আমরা সঙ্গে রয়েছি। তবে অনলাইন হাজিরার মাধ্যমে আমরা বর্তমানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে পারছি। তাই বায়োমেট্রিক হাজিরার বিষয়টি আরও একটু চিন্তা করা উচিত।"

স্থানীয় জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম গউস মন্তব্য করেন, "বলা সহজ, বাস্তবায়ন করা কঠিন। তবে এটি বাস্তবায়ন করতে পারলে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এটি একটি মাইলফলক হতে পারে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি দাতাদের অর্থায়নের জন্য আহ্বান জানাই।"

এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম বলেন, "আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তবে কাজটি বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।"

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণ ও জবাবদিহিতা বাড়াতে বায়োমেট্রিক হাজিরা চালুর এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম জিল্লুর রহমান বদলি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম জিল্লুর রহমান বদলি

আরটিভিতে সংবাদ প্রকাশিত হওয়ার পর হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি অফিস আদেশে তাকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জারি করা ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কাজের স্বার্থে ও জনস্বার্থে জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর আরটিভিতে ‘জলে কুমির, ডাঙায় বাঘ- এই পল্লী বিদ্যুৎ কর্মকর্তা’ শিরোনামে জিল্লুর রহমানের উপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও কয়েকটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ৮০ হাজার টাকা জরিমানা, গ্রাহকের বিরুদ্ধে মামলা এবং মামলা মীমাংসার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে জিএম জিল্লুর রহমানের বিরুদ্ধে। এছাড়া চারটি সাবস্টেশন নির্মাণের জন্য ভূমি ক্রয় ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল আদায়ের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগও উঠে এসেছে।

এদিকে পল্লী বিদ্যুৎ সূত্রের তথ্য অনুযায়ী, জিল্লুর রহমানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে জিল্লুর রহমানের বক্তব্য নেওয়া হয়েছে। তার বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "বদলি পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মিত কার্যক্রম; এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়।"

অফিস আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই আদেশে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ইসমাত কামালকেও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মঈনুল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

জিল্লুর রহমানের বদলির আদেশ প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন আইনে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


নতুন আইনে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সুযোগ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন একটি আইন কার্যকর হওয়ার পর ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের (মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা- আইসিই) বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সংশোধনী এনেছেন তিন মার্কিন নাগরিক। তাদের অভিযোগ, অভিবাসন কর্মকর্তারা অতিরিক্ত শক্তি প্রয়োগ করে তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন।

গভর্নর গ্যাভিন নিউসম গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘নো কিংস অ্যাক্ট’ নামে পরিচিত নতুন আইনটিতে স্বাক্ষর করেছেন। সিনেটর স্কট ওয়েনারের প্রস্তাবিত এই আইনটির ফলে ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারবেন, যদি তারা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শিকার হন। আইনটি ২০২৫ সালের ১ মার্চ থেকে কার্যকর হবে।

আইনটি কার্যকর হওয়ার পর লস অ্যাঞ্জেলেসের আইনজীবী মারিয়া গার্সিয়া বালদিজোন তিন মার্কিন নাগরিকের হয়ে করা মামলায় সংশোধনী আনেন। এসব মামলায় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এবং পরিচয় প্রকাশ না করা কয়েকজন ফেডারেল কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

তিন বাদীর একজন, পূর্ব লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা হাভিয়ের রামিরেজ, যিনি একজন মার্কিন নাগরিক। রামিরেজের অভিযোগ, ফেডারেল কর্মকর্তারা তার নিজ বাড়ির এলাকায় গিয়ে তাকে ধরে মাটিতে ফেলে দেন। ঘটনার একটি ভিডিও ফুটেজও মামলায় উপস্থাপন করা হয়েছে।

রামিরেজের ভাষ্য, একজন কর্মকর্তা তাকে দেখিয়ে বলেন, ‘ওকে ধরে ফেলো, সে মেক্সিকান।’ তিনি তখন নিজেকে মার্কিন নাগরিক বলে পরিচয় দেন। পরে তাকে গ্রেপ্তার করা হলেও আইনজীবীর সঙ্গে যোগাযোগ কিংবা চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

রামিরেজ বলেন, তাকে কেন আটক বা গ্রেপ্তার করা হয়েছিল, তা তিনি বুঝতে পারেননি। কর্মকর্তারা তাকে গ্রেপ্তারে বাধা দেওয়া এবং ফেডারেল তদন্তে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগে আটক করেছিলেন বলে জানান তিনি।

অন্য একটি মামলার বাদী ক্যারি লোপেজ। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অভিবাসন কর্মকর্তাদের দ্বারা একটি গাড়ির সঙ্গে ধাক্কা দিয়ে আটকে রাখার অভিযোগ করেছেন। তার আইনজীবীর দাবি, ওই ঘটনার পর লোপেজকে আটক করা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনার মানসিক ও শারীরিক আঘাতের কারণে নির্ধারিত সময়ের আগেই তার সন্তান জন্ম নেয় বলে তিনি দাবি করেছেন।

তৃতীয় বাদীর অভিযোগ, কয়েকজন অভিবাসন কর্মকর্তাকে কয়েকজন তরুণের সঙ্গে কথা বলতে দেখে তিনি ঘটনাটি ভিডিও করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। আইনজীবীর দাবি, ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন এবং তার হাত, কাঁধ ও পিঠে আঘাত লাগে।

বাদীদের আইনজীবী মারিয়া গার্সিয়া বালদিজোন বলেন, তার মক্কেলরা অপরাধী নন। তারা নিজেদের স্বাভাবিক কাজ করছিলেন এবং তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। তার অভিযোগ, এরপরও তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

নতুন আইনটির উদ্যোক্তা সিনেটর স্কট ওয়েনার বলেন, ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা করার ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, নতুন আইনটি তা দূর করবে। তার মতে, যদি কোনো ফেডারেল কর্মকর্তা সংবিধান লঙ্ঘন করেন, তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে গিয়ে ক্ষতিপূরণ চাইতে পারবেন।

তবে নতুন আইনটির সমালোচনাও রয়েছে। ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় জেলার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বিল এসাইলি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ফেডারেল কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করতে হলে ফেডারেল নির্বাচনে জয়ী হতে হবে এবং ক্যালিফোর্নিয়া সরকারের ওপর ফেডারেল কর্মকর্তাদের কোনো এখতিয়ার নেই।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ক্যালিফোর্নিয়া সরকারের তথ্য অনুযায়ী, নতুন আইনের মাধ্যমে ফেডারেল কর্মকর্তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে দেওয়ানি মামলার সুযোগ তৈরি হয়েছে।

সূত্র: ফক্স এলিভেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%