ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডিআরইউতে মতবিনিময় টেলিভিশন সাংবাদিকদের পৃথক বেতন কাঠামোর দাবিতে


ডিআরইউতে মতবিনিময় টেলিভিশন সাংবাদিকদের পৃথক বেতন কাঠামোর দাবিতে

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং নিবন্ধন ব্যবস্থা চালুর দাবির পাশাপাশি, টেলিভিশন সাংবাদিকদের জন্য পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টাররা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে, দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব দাবি ও প্রস্তাব উঠে আসে।

সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

একই সাথে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের তাগিদ দেন তারা।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, মূলধারার সাংবাদিকতা বর্তমানে কঠিন সময় পার করছে। সাংবাদিক পরিচয়ের অপব্যবহার এবং ভূঁইফোড় সাংবাদিকতার বিস্তার প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ পরিস্থিতি মোকাবিলায় একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা প্রয়োজন। তিনি একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা যাচাই করে লাইসেন্স প্রদান এবং সাংবাদিকদের নিয়মিত বেতন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিকদের ঈদের ছুটি পাঁচ দিনে উন্নীত করতে ডিআরইউ সফল হয়েছে। এখন সাপ্তাহিক দুই দিনের ছুটির দাবিতে কাজ চলছে। পাশাপাশি, প্রবেশ পর্যায়ে সাংবাদিকদের ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংগঠনিক সম্পাদক এম এম জসিম অপসাংবাদিকতা ও ভূঁইফোড় সাংবাদিকতা প্রতিরোধে সরকার, সাংবাদিক সংগঠন এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জাতীয় পর্যায়ে একটি সম্মেলনের আয়োজনের প্রস্তাব দেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

মুক্ত আলোচনায় চ্যানেল আইয়ের অ্যাসাইনমেন্ট এডিটর আরেফিন ফয়সাল আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এনটিভির চিফ রিপোর্টার সফিক শাহীন নিবন্ধনের পাশাপাশি পেশাগত নৈতিকতা নিশ্চিত করার ওপর জোর দেন।

আরটিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাইদুর রহমান রুবেল অনলাইন গণমাধ্যমের অনিয়ন্ত্রিত বিস্তার ও ভুয়া সাংবাদিকতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মাছরাঙা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর মহসিন আশরাফ ডিআরইউর পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সরবরাহের প্রস্তাব দেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

বৈশাখী টেলিভিশনের চিফ রিপোর্টার গোলাম মোর্শেদ বিষয়ভিত্তিক এবং মেধাভিত্তিক কর্মশালা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত টেলিভিশন সাংবাদিকদের জন্য দ্রুত ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান।

বাংলাদেশ টেলিভিশনের চিফ রিপোর্টার এনামুল হক সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

একাত্তর টেলিভিশনের চিফ রিপোর্টার মোজাহিরুল হক রুমেন ডিআরইউর পক্ষ থেকে ভিডিও ফুটেজ সরবরাহ, 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানের সংখ্যা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ বাড়ানোর প্রস্তাব দেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

এশিয়ান টিভির চিফ রিপোর্টার রফিকুল ইসলাম মানিক সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত এবং অপসাংবাদিকতা প্রতিরোধে ডিআরইউর আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।

এটিএন নিউজের চিফ রিপোর্টার আরিফ হোসেন সদস্যপদ প্রদানে নিরপেক্ষতা এবং টেলিভিশন সাংবাদিকদের জন্য পৃথক বেতন কাঠামো নিশ্চিত করার দাবি জানান।

মাই টিভির চিফ রিপোর্টার মাহবুব সৈকত ভূঁইফোড় সাংবাদিকতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

নিউজ টুয়েন্টিফোরের চিফ রিপোর্টার দিপন দেওয়ান মোবাইল সাংবাদিকতা (মোজো) পরিচালনাকারীদের জন্য নীতিমালা প্রণয়নের দাবি জানান।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

দেশ টিভির চিফ রিপোর্টার ফররুখ বাবু ডিআরইউর স্বচ্ছ নির্বাচনী ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জিটিভির চিফ রিপোর্টার ইসমাইল হোসেন জুয়েল বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ফুটেজ টেলিভিশন চ্যানেলগুলোতে সরবরাহের ব্যবস্থা চালুর প্রস্তাব দেন।

এছাড়া, স্টার নিউজের মনিরুল ইসলাম ও আসিফ জাহাঙ্গীর, এসএ টিভির মো. নুর উদ্দিন খান, গ্রীণ টেলিভিশনের সাইফুল শাহিন, নাগরিক টিভির রাশিদুল কাদিরসহ অন্য বক্তারা প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, কল্যাণ তহবিল শক্তিশালীকরণ, আধুনিক প্রযুক্তি এবং এআইভিত্তিক সাংবাদিকতা বিকাশ এবং সদস্যদের পেশাগত সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও আব্দুল আলীমসহ ডিআরইউর নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে অংশীদারিত্ব চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খিলক্ষেতে বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


খিলক্ষেতে বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার করা হয়েছে

ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মশিউর রহমান মশিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্যসচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষর করেন।

এর আগে, গত ৬ জুলাই বিভিন্ন গণমাধ্যমে ‘বিএনপি নেতার সিন্ডিকেট: খিলক্ষেতে সরকারি জমিতে দোকানপাট, চাঁদা আদায়’ এবং ‘এককালীন ও দৈনিক ভিত্তিতে টাকা তোলে দখলকারীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনগুলোতে খিলক্ষেত থানা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠে আসে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলনকারীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


আন্দোলনকারীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহারের ঘোষণা

ভারতের কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার পর নয়াদিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত একটি যৌথ সংবাদ সম্মেলনে এই আন্দোলন সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।

এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে আসছিল আন্দোলনকারীরা। আন্দোলনের অন্যতম প্রধান এবং মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যা শনিবার সকালেই পূরণ হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকারের সাথে একাধিক দফায় আলোচনায় বসে সিজেপির প্রতিনিধিদল।

আলোচনা শেষে সিজেপির পক্ষ থেকে জানানো হয় যে সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার করে নেওয়া এবং পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সরকারের আশ্বাসের পর সন্তোষ প্রকাশ করে সিজেপি নেতৃত্ব আন্দোলন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে। একই সাথে যন্তর মন্তরে অবস্থানরত সমস্ত বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

সূত্র: দ্য হিন্দু।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার কৃষকদের সঙ্গে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:২২ পি.এম


সরকার কৃষকদের সঙ্গে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার জন্য সরকার মোট ১ হাজার ৬০০টি নারিকেল গাছ প্রদান করেছে। এর পাশাপাশি কৃষকদের মধ্যে সার এবং বীজ বিতরণ কার্যক্রমও চলমান আছে। এই সব উদ্যোগের মূল উদ্দেশ্য হল কৃষকদের উদ্বুদ্ধ করা এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা।

তিনি বলেন, সরকার কৃষকদের পাশে আছে এবং এই সমর্থন অব্যাহত রাখবে, যাতে তাদের মনোবল ও সাহস আরো বৃদ্ধি পায়। কৃষকদের উচিত হবে সরকারের সঙ্গে সহযোগিতা করা।

শনিবার (২৫ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের জন্য গাছের চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এই কথাগুলি বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে স্বনির্ভর আন্দোলনের সূচনা করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই উদ্দেশ্যে আমরা কর্মসূচি নিয়ে মাঠে নেমে কাজ করবো।

কৃষকদের উদ্দেশ্যে তিনি অধিকতর বলেছেন, আল্লাহর রহমতে আমাদের যথেষ্ট ভাগ্যবান বলা যেতে পারে। আমাদের এই এলাকায় বছরে দুই থেকে ৪টি ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। তাই যথাযথ পরিকল্পনার মাধ্যমে কৃষি কাজ করা উচিত। কৃষকদের সুবিধার্থে সরকারের উদ্যোগে খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নত করা হচ্ছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছেন, এটি শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সেই জনপ্রিয় খাল খনন কর্মসূচির একটি অংশ। খাল খনন কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যেই সাধারণ জনগণের বিভিন্ন ধরনের সুফল মিলছে। এই খাল খনন প্রকল্পের ফলে পানি সঠিকভাবে প্রবাহিত হবে; এই কারণে রাস্তা নষ্ট হবে এবং ভাঙবে না। এটি কৃষকদের জন্য বিশাল উপকার নিয়ে আসবে।

এসময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যরত শাহজালাল বিমানবন্দরে ময়লার স্তূপে অগ্নিকাণ্ড, ছড়াল ধোঁয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


যরত শাহজালাল বিমানবন্দরে ময়লার স্তূপে অগ্নিকাণ্ড, ছড়াল ধোঁয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজে বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে চলেছে।

বিস্তারিত আসছে...

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%