ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যরত শাহজালাল বিমানবন্দরে ময়লার স্তূপে অগ্নিকাণ্ড, ছড়াল ধোঁয়া


যরত শাহজালাল বিমানবন্দরে ময়লার স্তূপে অগ্নিকাণ্ড, ছড়াল ধোঁয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজে বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে চলেছে।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


তথ্য প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

জনসেবার মান, চলমান চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের সার্বিক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শনিবার (২৫ জুলাই) আকস্মিকভাবে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পরিদর্শন করেছেন।

এ সময়, প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। এদিকে, পাশাপাশি প্রান্তিক জনগণের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের তথা হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, ৫১ শয্যাবিশিষ্ট নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার জন্য ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী স্বাস্থ্যমন্ত্রী বরাবর একটি ডিও লেটার (আধা সরকারি পত্র) প্রদান করেছিলেন। এরই প্রেক্ষিতে পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি আদেশ জারি করে।

হাসপাতালের অবকাঠামোগত ও সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি তথ্য প্রতিমন্ত্রীর এমন আকস্মিক ও জনমুখী পরিদর্শনের ফলে সেবার মানের অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে এলাকাবাসী মনে করছেন। এই জনকল্যাণমুখী পদক্ষেপের জন্য স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসার পাত্র হয়েছেন প্রতিমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ : আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।

আজ (শনিবার) মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ ও গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় সংস্কৃতি মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি আরও বলেন, সংস্কৃতি ও প্রকৃতির সমন্বয়ই একটি সমৃদ্ধ জাতির পরিচয় বহন করে।

মন্ত্রী সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী নিজ হাতে একটি জলপাই গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

পরে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানসহ উপস্থিত অতিথিরা কদবেলসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এ সময় পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি

সাতক্ষীরা, ২৫ জুলাই, ২০২৬ : জেলায় আজ সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান চলাকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ এবং নেশাজাতীয় উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ১৪ হাজার পাঁচশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আজ শনিবার, সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলার তলুইগাছা, কালিয়ানী, ভোমরা, ঘোনা, কুশখালী, কাঁকডাঙ্গা এবং ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ অভিযান দল সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেছে। কালিয়ানী বিওপির বিশেষ অভিযানী দল একই উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেছে। ভোমরা বিওপির বিশেষ অভিযানী দল নবাতকাঠি নামক স্থান থেকে নেশাজাতীয় ভারতীয় উইনকোরেক্স সিরাপ, ঘোনা বিওপির বিশেষ অভিযানী দল দাঁতভাঙ্গা নামক স্থান থেকে এবং কুশখালী বিওপির বিশেষ অভিযানী দল বাঘমারা নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেছে।

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির দুটি পৃথক বিশেষ অভিযানী দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালী নামক স্থান থেকে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর অভিযানী দল সাতক্ষীরা সদর উপজেলার হরিণা স্কুল নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেছে।

জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ ১৪ হাজার পাঁচশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে, কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের পাশে নওগাঁ প্রশাসন, বিতরণ করা হলো উপকরণ ও বৃত্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের পাশে নওগাঁ প্রশাসন, বিতরণ করা হলো উপকরণ ও বৃত্তি

নওগাঁ, ২৫ জুলাই ২০২৬ : জেলার বদলগাছী উপজেলায় আজ ‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল জীবনমান উন্নয়নের অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ২৫৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির নগদ টাকা এবং ২৫ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%