০৬:০৩ পি.এম
বাংলাদেশের আরও চারটি তৈরি পোশাক (আরএমজি) কারখানা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ অর্জন করেছে। এর ফলে, টেকসই পোশাক উৎপাদনে বৈশ্বিক নেতৃত্বে বাংলাদেশের অবস্থান আরো সুসংহত হলো।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জনিয়ে দিয়েছেন।
নতুন করে লিড সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে ক্যানভাস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড এবং ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড প্লাটিনাম সনদ পেয়েছে। এছাড়া, করিম টেক্সটাইলস লিমিটেড গোল্ড সনদ এবং করিম টেক্স লিমিটেড সিলভার সনদ অর্জন করেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সর্বশেষ এই চারটি কারখানা যুক্ত হওয়ার ফলে, দেশে এখন লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৯০টি। এর মধ্যে ১২৫টি কারখানা প্লাটিনাম এবং ১৪৫টি গোল্ড মানের সনদপ্রাপ্ত হয়েছে।
বর্তমান সময়ে, বিশ্বের সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ পোশাক কারখানার মধ্যে ৫৩টি বাংলাদেশে রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন