০৭:০৯ পি.এম
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
২০২৬ সালের জন্য এই নিয়োগ প্রক্রিয়ার অনলাইনে আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত হয়েছে ৩০ অক্টোবর বিকাল ৫টা।
শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র এবং বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তবে, কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।
আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগ্রহী প্রার্থীদের টেলিটকের https://police.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় এবং ৩০ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত আবেদন ফি প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। তাই প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।
আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।
এছাড়া, প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বয়সসংক্রান্ত শর্ত এবং অন্যান্য নির্দেশনা অনুসরণ করা আবশ্যক।
আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন
নিয়োগ বিজ্ঞপ্তিতে পুরুষ ও নারীর প্রার্থীদের জন্য পৃথক শারীরিক যোগ্যতার শর্ত নির্ধারণ করা হয়েছে। সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। তবে, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।
নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বিশেষ কোটার নারী প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। নারী ও পুরুষ—দুই প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য প্রদান করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হবে।
এমনকি নিয়োগ পাওয়ার পরও কোনো প্রার্থীর দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে নেওয়া এবং সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে আবেদন ফি জমা দিতে হবে।
আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন