০৫:১২ পি.এম
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু সংখ্যা বেড়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল বেলা স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে উল্লিখিত তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ৪ শিশুর শরীরে হামের উপসর্গ ছিল। আর মারা যাওয়া এসব শিশুর মধ্যে এক শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। এ সময় ৮৭৯ শিশুর শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া, ৯০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন
প্রতিবেদনের উপর ভিত্তি করে পাওয়া তথ্যে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ শিশুর মৃত্যু ঘটেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ের মধ্যে মোট ১৩ হাজার ৫০০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন