প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। হামনার ফলে একজন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জিএফএস গ্যালাক্সি জাহাজটিতে আগুন লেগে যাওয়ায় নাবিকরা পালিয়ে যেতে বাধ্য হন। ভারত সরকার নিশ্চিত করেছে যে, এ জাহাজে থাকা ১১ জন ভারতীয়ের মধ্যে ১০ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘রোববার সকালে ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
একটি ‘অননুমোদিত’ পথে জাহাজটি যাওয়ায় হামলা চালায় তেহরান। যা ইরানের ভাষায় গতিপথ সংশোধনের পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। হামলায় জিএফএস গ্যালাক্সি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, ইরান সামুদ্রিক তেল সরবরাহ পথের গুরুত্বপূর্ণ সংযোগস্থল হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করেছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আবারও বাড়িয়ে তুলেছে।
ভারত জাহাজের ওপর অব্যাহত হামলাকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছে এবং অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে।
ভারত বলেছে, ‘এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমাগত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং একটি কূটনৈতিক সমাধানের জন্য চলমান আলোচনা শেষ করার আহ্বান পুনর্ব্যক্ত করছি, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসতে পারে।’
জাহাজ হামলার পর যুক্তরাষ্ট্র অন্তত তিন দফা হামলা চালিয়েছে এবং একই সাথে নিশ্চিত করেছে যে, একজন বেসামরিক নাবিক নিখোঁজ হয়েছেন ও জাহাজটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটি আর যাত্রা চালিয়ে যেতে পারবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন