ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, উদ্ধার হলো বিপুল অস্ত্র


দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, উদ্ধার হলো বিপুল অস্ত্র

চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়ার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) এবং একই এলাকার মো. মহসিন (৩৩)।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুলাই দুপুরে ডিবির একটি দল পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। দুর্গম পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে এই অভিযানে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি লোহা কাটার এবং দুটি মোবাইল ফোন।

পরবর্তীতে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

চট্টগ্রামে অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির রংপুর বিভাগীয় নেতাদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


বিএনপির রংপুর বিভাগীয় নেতাদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে রাজধানী গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়।

এ সময় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা ও মহানগরের দলের নেতৃবৃন্দ সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে থানচি সদর-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


বান্দরবানে থানচি সদর-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়েছে

বান্দরবান, ২৫ জুলাই ২০২৬ : প্রতিকূল আবহাওয়া ও संभाव্য ঝুঁকির কারণে জেলায় থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস. এম. হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরূপ আবহাওয়া এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলার মধ্যে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌযান চলাচল আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

এই সময় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশি-বিদেশি টেকনিক্যাল টিম এফএসআরইউ মেরামতের কাজ করছে: পেট্রোবাংলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


দেশি-বিদেশি টেকনিক্যাল টিম এফএসআরইউ মেরামতের কাজ করছে: পেট্রোবাংলা

এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত করার জন্য দেশি ও বিদেশি টেকনিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে। কারিগরি ত্রুটির কারণে এই টার্মিনালটি বন্ধ হয়ে ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে যত দ্রুত সম্ভব এই মেরামত কার্যক্রম সম্পন্ন হলে টার্মিনালটি আবার চালু করা সম্ভব হবে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে কারিগরি ত্রুটি মেরামত করার জন্য দেশি ও বিদেশি টেকনিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে। যত দ্রুত সম্ভব এই কার্যক্রম সম্পন্ন হবে। নতুন কোনো আপডেট পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এফএসআরইউতে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে এলএনজি সরবরাহের মধ্যে একটি ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। বাসাবাড়ি, শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহে ভোগান্তি দেখা দিচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য পেট্রোবাংলা সম্মানিত গ্যাস গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেছে ৩৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেছে ৩৫ জনের

সিরিয়ায় রাজধানী দামেস্কে দুই বাসের সংঘর্ষের কারণে অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার(২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এই দুর্ঘটনা ঘটেছে দেইর আল-জোর এবং দামেস্কের মধ্যবর্তী সড়কে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ মহাসড়ক পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত করে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি’(সানা)-এর তথ্যমতে, আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে স্থানান্তরের জন্য ঘটনাস্থলে বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার কবলে পড়া একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল এবং অন্যটিতে সাধারণ যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী এই মহাসড়কটি সাধারণত নিরাপত্তার জন্য অত্যন্ত দুর্বল বলে পরিচিত। সিরিয়ার প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে বেসামরিক অবকাঠামোর যে শোচনীয় অবস্থা হয়েছে, এটি তারই প্রতিফলন।

গত অক্টোবরে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে ২ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আল-সালেহ আরো উল্লেখ করেন, সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে এ ধরনের সড়ক দুর্ঘটনা।

সূত্র: আলজাজিরা, রয়টার্স।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%