প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত করার জন্য দেশি ও বিদেশি টেকনিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে। কারিগরি ত্রুটির কারণে এই টার্মিনালটি বন্ধ হয়ে ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে যত দ্রুত সম্ভব এই মেরামত কার্যক্রম সম্পন্ন হলে টার্মিনালটি আবার চালু করা সম্ভব হবে।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে কারিগরি ত্রুটি মেরামত করার জন্য দেশি ও বিদেশি টেকনিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে। যত দ্রুত সম্ভব এই কার্যক্রম সম্পন্ন হবে। নতুন কোনো আপডেট পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, এফএসআরইউতে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে এলএনজি সরবরাহের মধ্যে একটি ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। বাসাবাড়ি, শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহে ভোগান্তি দেখা দিচ্ছে।
সাময়িক এই অসুবিধার জন্য পেট্রোবাংলা সম্মানিত গ্যাস গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন