ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার


হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার

রাজধানীর পল্টন থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বিএনপির কর্মী মুশফিকুর রহমান আবিরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার করেছে আদালত।

বুধবার (১৪ অক্টোবর) পুলিশের আবেদনের ভিত্তিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সালেহ আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী সুলতান মোহাম্মদ মনসুরকে গ্রেপ্তার না করার জন্য আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামিকে গ্রেপ্তার করার পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর রাজধানীর কলাবাগান এলাকার লেক সার্কাসের ১ নম্বর সড়কের মাথা থেকে বাদী মুশফিকুর রহমানকে কয়েকজন ব্যক্তি গাড়িতে তুলে নিয়ে মারধর করেন, যার ফলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাজারীবাগের একটি ট্যানারির গুদামে আটক করে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং পরিচিত ব্যক্তিদের ফোন নম্বর দিতে চাপ দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বাদীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে তার পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার পর ৫ ডিসেম্বর সকালে তাকে মুক্তি দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় হামলা, গুলিবর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জের অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। এসব ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ইন্ধন ও নির্দেশনার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তিকে আসামি করে ভুক্তভোগী মুশফিকুর রহমান আবির বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার সময় হাজারীবাগ থানায় মামলা দায়েরের চেষ্টা করা হলেও পুলিশ তখন মামলা গ্রহণ করেনি বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা দায়ের করেন তিনি।

আরও পড়ুন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা আইনমন্ত্রীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’ বললেন শিল্পমন্ত্রী মুক্তাদির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’ বললেন শিল্পমন্ত্রী মুক্তাদির

দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে লেডসহ (সিসা) বিভিন্ন বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতির খবরকে অপপ্রচার হিসেবে অভিহিত করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী জানান, ‌এ ধরনের খবর প্রকাশের পর ১৯৩টি সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল অনুযায়ী, দেশের বাজারে পাওয়া সয়াবিন তেলে কোনো ক্ষতিকর ধাতু বা লেডের অস্তিত্ব নেই।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) আয়োজনে অফিসার্স ক্লাব ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, দেশে বাজারে যে সয়াবিন তেল রয়েছে, তা সম্পূর্ণ বিশুদ্ধ। এতে কোনো ভেজাল ধাতু বা লেড নেই। এটি সম্পূর্ণরূপে একটি অপপ্রচার।

মন্ত্রী বলেন, নেতিবাচক খবরের মাঝে অন্তত একটি ভালো খবর জানাচ্ছি- রান্নায় সয়াবিন তেল ব্যবহারের সময় মানুষ এখন জানবেন, এতে কোনো ক্ষতিকর উপাদান নেই।

আলোচনা সভায় বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে জ্যান্ত শালিক পাখি খাওয়ার অভিযোগে ‘বাজিখোর’ সাদুল্লাহ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


জামালপুরে জ্যান্ত শালিক পাখি খাওয়ার অভিযোগে ‘বাজিখোর’ সাদুল্লাহ গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জীবিত শালিক পাখি খাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সাদুল্লাহ কোয়ালীকান্দী মধ্যপাড়া এলাকার হাফিজলের ছেলে। জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪ টার দিকে সাদুল্লাহ মাদারগঞ্জ উপজেলার কোয়ালীকান্দী বাজারে একটি জীবিত শালিক পাখি কাঁচা খাবে বলে স্থানীয় কয়েকজনের সাথে ৫০০ টাকা বাজি ধরেন। একপর্যায়ে তিনি একটি জীবিত শালিক পাখি কাঁচা খেয়ে ফেলেন।

বুধবার সকালে তার জীবিত পাখি খাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ তাকে জীবিত পাখি খাওয়ার অপরাধে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ বিষয়ে বলেন, সাদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং শেরপুর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আসামীকে তাদের কাছে দিয়ে দেওয়া হবে। তবে সাদুল্লাহ যাদের সাথে বাজি ধরেছিলো, তাদের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা বর্তমানে সরকারের নেই।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সিআইডির ফরেনসিক ল্যাব উদ্বোধনের পর গণমাধ্যমের সামনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে। ডিজিটাল দুনিয়ায় সাইবার এক্সপ্রেসের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে, এস্কাম হচ্ছে এবং এমনকি স্টক মার্কেট মেনুপুলেশনও সাইবার এক্সপ্রেসের মাধ্যমে হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই সমস্ত অপরাধ প্রতিরোধ ও দমন করার জন্য ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই। সেজন্য সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্র, বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে ডিজিটাল অ্যানালাইসিস বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, দায়িত্ব আছে, চ্যালেঞ্জ নেই। পুলিশ যখন অপরাধ দমনে কাজ করে, তখন মাঝে মাঝে পুলিশ আক্রমণের শিকার হয়, এটি নতুন কিছু নয়। আমরা অপরাধ দমনে সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাব। যদি পুলিশ গ্রেপ্তার করতে গিয়ে আসামিকে সহায়তা করে, সে ক্ষেত্রেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, "আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আপনারা তথ্য দেন- সঠিক তথ্য পেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার এবং পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক করার পাশাপাশি অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার নির্দেশনা দিয়েছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই আদেশ প্রদান করেন।

আদালত গোলাম ফারুকের ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেন এবং ৫টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার নির্দেশনা দেন। এছাড়া, খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের যৌথ নামে থাকা ১ কোটি ৫১ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক করার পাশাপাশি ২টি ব্যাংক হিসাবে থাকা ১২ লাখ ২ হাজার ৫০০ টাকা ফ্রিজ করার আদেশও দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধান চলাকালে সংগৃহীত রেকর্ডপত্র, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত তথ্যাদি এবং আয়কর নথি পর্যালোচনা করা হয়েছে। খন্দকার গোলাম ফারুকের নামে দায়বাদে নিট সম্পদের মূল্য ৩ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় ৩৬ লাখ ৭৯ হাজার টাকাসহ তার অর্জিত মোট সম্পদের মূল্য ৪ কোটি ১৩ লাখ ২৩ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৮৫ লাখ ৪১ হাজার টাকা। এই প্রেক্ষিতে, তার আয়ের চেয়ে অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে প্রতীয়মান হচ্ছে।

অনুসন্ধানে আরও দেখা যায়, খন্দকার গোলাম ফারুকের স্ত্রী শারমিন আক্তার খান একজন গৃহিণী। তার নামে স্থাবর-অস্থাবর সম্পদের মোট মূল্য ৩ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় ২ লাখ ৩৫ হাজার টাকাসহ তার অর্জিত মোট সম্পদের মূল্য ৩ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৪ লাখ ৭৭ হাজার টাকা। এই অবস্থায়, তার আয়ের চেয়ে অর্জিত সম্পদের পরিমাণ ৩ কোটি ৫ লাখ ৫৩ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে প্রতীয়মান হয়।

এমতাবস্থায়, অনুসন্ধান বা তদন্ত চলাকালে উক্ত সম্পদ হস্তান্তর, স্থানান্তর, বিক্রয় বা অন্য কোনোভাবে গোপন বা বিলুপ্ত করার সুযোগ যাতে না থাকে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সম্পদ সংরক্ষিত থাকে, সেই কারণে অভিযুক্তদের নামীয় স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করা আবশ্যক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%