০২:০৯ এম
কেপ ভার্ডের ফরোয়ার্ড রায়ান মেন্ডেস (বামে) ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (ডানে)। ছবি : এএফপি
আর্জেন্টিনা, কেপ ভার্ডের চেয়ে সবদিক থেকেই এগিয়ে। ফলে এই ম্যাচে স্পষ্ট ফেভারিট হিসেবে মাঠে নামবে আলবিসেরেস্তেরা। তবে গ্রুপ পর্বে স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্ডে ইতোমধ্যে চমক দেখিয়ে আলোচনায় এসেছে। এই কারণেই সতর্ক থেকেই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু এই ম্যাচটি নিয়ে এখন দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা। স্থানীয় আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, ভেন্যু এলাকায় তীব্র ঝড় ও শক্তিশালী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মায়ামির আকাশ এখন মেঘলা এবং আবহাওয়া দৃষ্টিতে বেশ প্রতিকূল। নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটারের মধ্যে বজ্রপাত হলে, ঝুঁকি এড়াতে ম্যাচ বন্ধ রাখা বাধ্যতামূলক। এমন বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি হলে, খেলোয়াড় ও কর্মকর্তাদের পাশাপাশি গ্যালারিতে উপস্থিত দর্শকদেরও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়।
ফিফার নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, বজ্রপাত থামার পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করা আবশ্যক। যদি ওই সময়ের মধ্যে আবারও বজ্রপাত দেখা দেয়, তবে নতুন করে আবার ৩০ মিনিটের কাউন্টডাউন শুরু হবে।
ফলে, ম্যাচটি আদৌ সময়মতো শুরু হবে কি না, সে বিষয়ে এখন বড় শঙ্কা তৈরি হয়েছে। যদিও আয়োজকরা জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক হলে খেলা শুরুর আগে খেলোয়াড়দের ওয়ার্ম-আপের জন্য বাড়তি পাঁচ মিনিট সময় দেওয়া হবে।
এখন, প্রকৃতির এই বৈরী পরিস্থিতির পাশাপাশি আজকের ম্যাচটি আর্জেন্টিনা দলের জন্য একটি বিশেষ মাইলফলক। কোচ লিওনেল স্কালোনির কোচিং ক্যারিয়ারের এটি ১০০তম ম্যাচ। শততম ম্যাচে স্কালোনির শিষ্যরা কি না কেপ ভার্ডেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে পারবে, সেটি দেখার জন্য বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত অপেক্ষা করছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন