প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইলের এসংক্রান্ত টিকটকে কমেন্ট করার ফলে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার রতডাঙ্গা মধ্য পাড়া এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিওর পোস্টে পর্যায়ক্রমে কমেন্ট করা নিয়ে রতডাঙ্গা গ্রামের মল্লিক পাড়ার মন্নু মোল্যা নামের ব্যক্তির ছেলে আশরাফুল এবং উত্তরপাড়ার কবির ফকিরের ছেলে মিজানের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
প্রথমে এই বিরোধটি তর্কবিতর্কে পরিণত হয় এবং পরে তা ২ দফায় মারামারি আস্তে আস্তে চরমে পৌঁছায়। এই পরিস্থিতির জেরে মল্লিক পাড়া ও উত্তরপাড়ার লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে অশান্তি সৃষ্টি করে। শুক্রবার জুম্মার নামাজের পর উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে তাতে আহত হয় লাহুসানি, রাকিবুল ইসলাম, মোমিনুল, আলমগীর, হেমায়েত, ইমান, আশরাফুল, মনিরুজ্জামান, টিটো সহ অন্তত ১০ জনের বেশি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সোজা হাসপাতালে পাঠায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু এই ঘটনার পর জানিয়েছেন যে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন