প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষের হামলায় জহিরুল শিকদার (৩৯) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল আদালতে প্রেরণ করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে ও মামলার তথ্য অনুযায়ী, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের আনিচ শিকদারের ছেলে সিন্টু ও শান্ত শিকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রশিদ শিকদারের ছেলে জহিরুল শিকদারের বিরোধ চলছিল।
নিহত জহিরুলের স্ত্রী মাসুমা মনি উক্ত বিষয়ে জানান, ‘গত বুধবার গভীর রাতে শান্ত শিকদার ও জাহাঙ্গীর শিকদার আমার স্বামী জহিরুল শিকদারকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে তাঁরা পরিকল্পনা করে বাড়ির পাশে রাস্তার উপর তাকে হত্যা করে ফেলে রেখে যায়।’ উল্লেখ্য, জহিরুল বড়বাশাইল বাজারে একজন মাছ বিক্রেতা ছিলেন। এ ঘটনায় মাসুমা মনি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া থানায় হত্যা মামলার অভিযোগ দায়ের করেন। এই হত্যা মামলার দুই আসামি, অর্থাৎ আনিচ শিকদারের ছেলে শান্ত শিকদার (২৩) এবং মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদারকে (৫৫) পুলিশ ওই দিন দুপুরেই গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ‘নিহত জহিরুলের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন