ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মঙ্গোলিয়ার বুকে ন্যাশনাল পার্কে, বিএনপির নামে বৃক্ষরোপণ করেছেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শুক্রবার (৩ জুলাই) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে এ গুরুত্বপূর্ন খবরটি জানান।

হাবিব উন নবী খান সোহেল লিখেছেন, "মঙ্গোলিয়ার বুকে ন্যাশনাল পার্কে রোপণ করে এসেছি ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)’ নামের বৃক্ষটি। শত ঝড় বৃষ্টি রোদ আর তুষারপাত মোকাবিলা করে বড় হয়ে উঠুক বৃক্ষটি সময়ের গতিতে, যেভাবে অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দলটি।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সম্প্রতি, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ৪৫তম স্থায়ী কমিটির সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

সভার সময়, এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, টেকসই উন্নয়ন, এবং পারস্পরিক বোঝাপড়া আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করার অভিযোগ

নড়াইল সদরে নাতিদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মস্তফা কাজি (৭৪) নামে এক ব্যক্তিকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ এলাকায় এ নির্মম ঘটনা ঘটে।

নিহত মস্তফা কাজি সদরের পলইডাঙ্গা গ্রামের মৃত আকমল কাজির ছেলে। তিনি ও তার পরিবার বর্তমানে পার্শ্ববর্তী মহারাগ গ্রামে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা বিদ্যালয় মাঠে ভদ্রবিলা এবং পাশের গ্রাম পলইডাঙ্গার শিশুদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠেই দুই গ্রামের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর স্থানীয় পর্যায়ে দুই দফায় মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় সবশেষ শুক্রবার (৩ জুলাই) বিকেলে আবারও দু'পক্ষের মিটিংয়ের দিন নির্ধারণ করা হয়।

পরিবারের অভিযোগ, নিহত মস্তফা কাজি বর্তমানে পলইডাঙ্গা ও ভদ্রবিলার মধ্যবর্তী মহারাগ গ্রামে বাস করতেন। তবে তার বাড়ি আগে পলইডাঙ্গা ছিল। তার দুই ছেলে ও তাদের পরিবার পলইডাঙ্গায় বসবাস করেন। শিশুদের ফুটবল খেলায় মস্তফার দুই নাতি নবাব ও সৌরভ সেদিন অংশগ্রহণ করে। সেদিনের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে আতর্কিতভাবে হামলা চালিয়ে মস্তফাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে ভদ্রবিলা এলাকার কয়েকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের একাধিক ইউনিট কাজ করছে, পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাঘরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চোরের,

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


একাঘরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চোরের,

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে গভীর রাতে ঘরে প্রবেশ করে এক জেলে সম্প্রদায়ের গৃহবধূকে (১৯) গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করা হয় এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাধা পেয়ে, অভিযুক্ত যুবক নগদ টাকা ও মুঠোফোন নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে বাড়বকুণ্ডের জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম রবিউল হোসেন, যিনি পাশের গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, তার স্বামী বিপ্লব দাস পেশায় একজন জেলে। বৃহস্পতিবার রাতে তার স্বামী বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ায়, তিনি ঘরে একাই ঘুমাচ্ছিলেন। গভীর রাতে রবিউল হোসেন নামের যুবক ঘরের ভেতরে প্রবেশ করে লাইট জ্বালায় এবং গোপনে তার ভিডিও ধারণ শুরু করে।

এক পর্যায়ে রবিউল তার গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে এবং পরনের কাপড় টানাটানি করতে থাকে। গৃহবধূ চিৎকার ও প্রতিরোধ গড়ে তুললে রবিউল হুমকি দেয় যে, যদি এই ঘটনা পুলিশ বা কাউকে জানান, তাহলে গোপনে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। ধস্তাধস্তির এক পর্যায়ে রবিউল ঘর থেকে নগদ ৫ হাজার টাকা এবং একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী বলেন, আমি সাগরে মাছ ধরতে গিয়েছিলাম। শুক্রবার সকালে বাড়ি ফিরে স্ত্রীর মুখে সব ঘটনা শুনেছি। রবিউল আগে থেকেই জানত যে আমি ঘরে নেই। এই সুযোগেই সে আমার স্ত্রীর ওপর হামলা চালিয়েছে। সে এলাকায় নানা অপরাধের সাথে জড়িত এবং আমরা এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চোর চুরি করতে গিয়ে ওই নারীকে ঘরে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে। ঘর থেকে কিছু টাকা ও মোবাইল চুরির ঘটনাও ঘটেছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত সংঘবদ্ধ চোরের উপদ্রব ও মাদকাসক্ত তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে প্রতিনিয়ত গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল হানা দিচ্ছে। এতে সাধারণ মানুষ চরম চোর-আতঙ্কে রাত কাটাচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, এই চোর চক্রের অধিকাংশ সদস্যই তরুণ এবং তারা তীব্র মাদকাসক্ত। মাদকের টাকার জোগাড় করতেই তারা প্রতি রাতে কোনো না কোনো এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছে। স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে আরও কঠোর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্ত অভিযানে সাতক্ষীরায় ভারতীয় মালামাল আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


সীমান্ত অভিযানে সাতক্ষীরায় ভারতীয় মালামাল আটক

 জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মন্দির নামক স্থান হতে এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ ৪০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর উদ্যোগে ৯ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছেন,অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


শিক্ষামন্ত্রীর উদ্যোগে ৯ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছেন,অভিযুক্ত গ্রেপ্তার

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন নাটোরের ৮ জন এবং বগুড়ার ১ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী।

গতকাল প্রথম দিনের পরীক্ষায় বসতে না পারা শিক্ষার্থীদের মধ্যে ফরম পূরণের টাকা আত্মসাৎ ও কারিগরি ভুল ছিল প্রধান কারণ। শনিবার থেকে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

অন্যদিকে, নাটোরের লালপুরে শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ জন এইচএসসি পরীক্ষার্থী ফরম পূরণের টাকার জন্য জমা দেওয়ার পরও বৃহস্পতিবার প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। কারণ, কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিলেও তা বোর্ডে জমা না দিয়ে আত্মসাৎ করায় প্রবেশপত্র ইস্যু হয়নি।

গতকাল বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পরই শিক্ষামন্ত্রীর নজরে আসে। ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সাথে কথা বলেন। তিনি বঞ্চিত শিক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশে, রাজশাহী শিক্ষা বোর্ড শুক্রবার বিশেষ ব্যবস্থায় ওই ৮ শিক্ষার্থীর ফরম পূরণ ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে। ফলে আগামীকাল শনিবার থেকে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরবর্তী সব পরীক্ষায় অংশ নিতে পারবে। মন্ত্রী গণমাধ্যমে বিস্তারিত বিষয়টি তুলে ধরা জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

অর্থ আত্মসাতের এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সাথে টেলিফোনে কথা বলেন। মন্ত্রীর নির্দেশের পরে পুলিশ অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে লালপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আব্দুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে একটি ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, বগুড়ার সারিয়াকান্দিতে নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা পরিশোধ করার পরও কলেজ কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন নম্বর ভুলের কারণে গতকাল পরীক্ষা দিতে না পারা আরেকজন শিক্ষার্থীর অভিযোগ শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছায়। মন্ত্রী তৎক্ষণাৎ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশে আজ ওই শিক্ষার্থীরও ফরম পূরণ সম্পন্ন হয়েছে এবং তিনিও আগামীকাল থেকে নিয়মিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%