ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

একাঘরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চোরের,


একাঘরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চোরের,

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে গভীর রাতে ঘরে প্রবেশ করে এক জেলে সম্প্রদায়ের গৃহবধূকে (১৯) গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করা হয় এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাধা পেয়ে, অভিযুক্ত যুবক নগদ টাকা ও মুঠোফোন নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে বাড়বকুণ্ডের জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম রবিউল হোসেন, যিনি পাশের গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, তার স্বামী বিপ্লব দাস পেশায় একজন জেলে। বৃহস্পতিবার রাতে তার স্বামী বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ায়, তিনি ঘরে একাই ঘুমাচ্ছিলেন। গভীর রাতে রবিউল হোসেন নামের যুবক ঘরের ভেতরে প্রবেশ করে লাইট জ্বালায় এবং গোপনে তার ভিডিও ধারণ শুরু করে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এক পর্যায়ে রবিউল তার গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে এবং পরনের কাপড় টানাটানি করতে থাকে। গৃহবধূ চিৎকার ও প্রতিরোধ গড়ে তুললে রবিউল হুমকি দেয় যে, যদি এই ঘটনা পুলিশ বা কাউকে জানান, তাহলে গোপনে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। ধস্তাধস্তির এক পর্যায়ে রবিউল ঘর থেকে নগদ ৫ হাজার টাকা এবং একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী বলেন, আমি সাগরে মাছ ধরতে গিয়েছিলাম। শুক্রবার সকালে বাড়ি ফিরে স্ত্রীর মুখে সব ঘটনা শুনেছি। রবিউল আগে থেকেই জানত যে আমি ঘরে নেই। এই সুযোগেই সে আমার স্ত্রীর ওপর হামলা চালিয়েছে। সে এলাকায় নানা অপরাধের সাথে জড়িত এবং আমরা এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চোর চুরি করতে গিয়ে ওই নারীকে ঘরে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে। ঘর থেকে কিছু টাকা ও মোবাইল চুরির ঘটনাও ঘটেছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত সংঘবদ্ধ চোরের উপদ্রব ও মাদকাসক্ত তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে প্রতিনিয়ত গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল হানা দিচ্ছে। এতে সাধারণ মানুষ চরম চোর-আতঙ্কে রাত কাটাচ্ছেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ভুক্তভোগীদের দাবি, এই চোর চক্রের অধিকাংশ সদস্যই তরুণ এবং তারা তীব্র মাদকাসক্ত। মাদকের টাকার জোগাড় করতেই তারা প্রতি রাতে কোনো না কোনো এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছে। স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে আরও কঠোর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্ত অভিযানে সাতক্ষীরায় ভারতীয় মালামাল আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


সীমান্ত অভিযানে সাতক্ষীরায় ভারতীয় মালামাল আটক

 জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মন্দির নামক স্থান হতে এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ ৪০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর উদ্যোগে ৯ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছেন,অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


শিক্ষামন্ত্রীর উদ্যোগে ৯ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছেন,অভিযুক্ত গ্রেপ্তার

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন নাটোরের ৮ জন এবং বগুড়ার ১ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী।

গতকাল প্রথম দিনের পরীক্ষায় বসতে না পারা শিক্ষার্থীদের মধ্যে ফরম পূরণের টাকা আত্মসাৎ ও কারিগরি ভুল ছিল প্রধান কারণ। শনিবার থেকে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

অন্যদিকে, নাটোরের লালপুরে শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ জন এইচএসসি পরীক্ষার্থী ফরম পূরণের টাকার জন্য জমা দেওয়ার পরও বৃহস্পতিবার প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। কারণ, কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিলেও তা বোর্ডে জমা না দিয়ে আত্মসাৎ করায় প্রবেশপত্র ইস্যু হয়নি।

গতকাল বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পরই শিক্ষামন্ত্রীর নজরে আসে। ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সাথে কথা বলেন। তিনি বঞ্চিত শিক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশে, রাজশাহী শিক্ষা বোর্ড শুক্রবার বিশেষ ব্যবস্থায় ওই ৮ শিক্ষার্থীর ফরম পূরণ ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে। ফলে আগামীকাল শনিবার থেকে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরবর্তী সব পরীক্ষায় অংশ নিতে পারবে। মন্ত্রী গণমাধ্যমে বিস্তারিত বিষয়টি তুলে ধরা জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

অর্থ আত্মসাতের এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সাথে টেলিফোনে কথা বলেন। মন্ত্রীর নির্দেশের পরে পুলিশ অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে লালপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আব্দুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে একটি ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, বগুড়ার সারিয়াকান্দিতে নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা পরিশোধ করার পরও কলেজ কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন নম্বর ভুলের কারণে গতকাল পরীক্ষা দিতে না পারা আরেকজন শিক্ষার্থীর অভিযোগ শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছায়। মন্ত্রী তৎক্ষণাৎ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশে আজ ওই শিক্ষার্থীরও ফরম পূরণ সম্পন্ন হয়েছে এবং তিনিও আগামীকাল থেকে নিয়মিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যমের উপর জনগণের সঠিক ধারণা নির্ভর করে রাষ্ট্র পরিচালনায় : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


গণমাধ্যমের উপর জনগণের সঠিক ধারণা নির্ভর করে রাষ্ট্র পরিচালনায় : তথ্যমন্ত্রী

 তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও সঠিকভাবে কাজ করে, তত বেশি জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা লাভ করবে এবং সেই অনুযায়ী মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে। তবে তথ্য যদি বিকৃত হয়ে যায়, তাহলে সমাজে বিভ্রান্তি, সংঘাত ও নৈরাজ্যের সৃষ্টি হয়।

আজ শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক সাধারণ সভা-২০২৬ ও রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই বিষয়গুলি তুলে ধরেন।

তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের সচেতন মানুষ তথ্যের জন্য সাংবাদিকদের প্রতি নির্ভর করে তা-ই নয়, বরং বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ এবং বস্তুনিষ্ঠভাবে পরিচালিত হচ্ছে, সেই সম্পর্কে গণমাধ্যমের প্রতিবেদনের ওপরও বিশ্বাস রাখে। সুতরাং, বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, বাংলাদেশের প্রধান গণমাধ্যমগুলোর প্রতিনিধিরা ল' রিপোর্টার্স ফোরামের মাধ্যমে বিচার বিভাগের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরছেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলে মনে করা হয়, কারণ গণমাধ্যমই রাষ্ট্র ও সমাজের কার্যক্রমের স্বচ্ছ প্রতিফলন জনগণের সামনে উপস্থাপন করে।

জহির উদ্দিন স্বপন দৃঢ়তার সাথে বলেন, গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠতার ভিত্তিতে নাগরিকরা রাষ্ট্র পরিচালনার চলমান প্রক্রিয়া সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে সক্ষম হন। তারা সিদ্ধান্ত নিতে পারেন, যে রাষ্ট্র সঠিক পথে হচ্ছে কি না, তারা চলমান প্রক্রিয়াকে সমর্থন করবেন নাকি পরিবর্তনের পক্ষে অবস্থান নেবেন।

মন্ত্রী পরবর্তী পর্যায়ে বলেন, আয়না যত সঠিক না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনই গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কিত ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উঠে আসে। সত্য এক জায়গায় থাকে, কিন্তু বিকৃত তথ্যের ভিত্তিতে সমাজে নানা ধরনের সংঘাত ও নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। নাগরিকরা অনেক সময় রাষ্ট্রের বিরুদ্ধে বিচার বিভাগের কাছেই প্রতিকার চান। এর ফলে বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব বেশি হয়ে যায়।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এনালগ থেকে ডিজিটাল যুগে প্রবেশের ফলে তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসার মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে, তবে নতুন ধরনের চ্যালেঞ্জও নিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বব্যাপী নতুন বাস্তবতা সৃষ্টি করেছে।

জহির উদ্দিন স্বপন বক্তব্য দেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করা সম্ভব নয়, একই সঙ্গে এর সর্বাত্মক ব্যবহার কোনও প্রকৃত সমাধান নয়। বর্তমান প্রযুক্তির মাধ্যমে এমন সব ভুয়া ছবি, ভিডিও এবং তথ্য তৈরি করা সম্ভব, যা দেখতে বাস্তব মনে হলেও প্রকৃতপক্ষে সত্য নয়। এর ফলে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের দ্রুত সংস্কার ও আধুনিকায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

তিনি জানিয়েছেন, সরকার ইতোমধ্যে দেশের সাইবার আইন নিয়ে কাজ শুরু করেছে। এই উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ একটি কমিটি গঠন করেছে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইসিটি মন্ত্রীসহ তিনি নিজেও সদস্য হিসেবে কাজ করছেন।

মন্ত্রী বলেন, সরকার একা এ কাজ করতে পারবে না। প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যকর আইন প্রণয়নে ল’ রিপোর্টার, আইনজীবী এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহযোগিতা প্রয়োজন। সরকার এ বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবে এবং এজন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা কেবল সাংগঠনিক বা আর্থিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। সমাজ ও সভ্যতার এই জটিল সময়ে কী ধরনের দায়িত্ব পালন করা প্রয়োজন, সে বিষয়ে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষকে সত্যের মুখোমুখি উপস্থাপন করা। বিশেষ করে আইন অঙ্গনে কর্মরত সাংবাদিকদের জন্য বস্তুনিষ্ঠতাই একমাত্র মানদণ্ড। প্রযুক্তি ও বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের জটিল বিশ্বকে মানুষের বাসযোগ্য রাখতে প্রয়োজনীয় আইনি সংস্কারে ল’ রিপোর্টার্স ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এলআরএফের সভাপতি হাসান জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি স্বপন দাশ গুপ্ত, এম বদিউজ্জামান, সাইদ আহমেদ, আশুতোষ সরকার, ওয়াকিল আহমেদ হিরণ, মাসহুদুল হক, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এবং আহমেদ সারোয়ার হোসেন ভূঁইয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া অভিজ্ঞতা ছাড়াই ড্রোন অপারেটর নিয়োগ দিচ্ছে, হেডহান্টারে বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


রাশিয়া অভিজ্ঞতা ছাড়াই ড্রোন অপারেটর নিয়োগ দিচ্ছে, হেডহান্টারে বিজ্ঞাপন

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাশিয়া রাজধানী মস্কোর আকাশসীমার নিরাপত্তা আরও জোরদার করছে। এ লক্ষ্যে দেশটির সবচেয়ে বড় চাকরির ওয়েবসাইটে ড্রোন অপারেটর নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগ্রহী প্রার্থীদের এ কাজে পূর্ব অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই।

রাশিয়ার বৃহত্তম চাকরির ওয়েবসাইট হেডহান্টারে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী, ‘কমব্যাট আর্মি রিজার্ভ ফোর্স’ নামের একটি স্বেচ্ছাসেবী ইউনিটের জন্য লোক নেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে মস্কোর নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই ইউনিটের লক্ষ্য।

বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে নিয়োগ পাওয়া ব্যক্তিদের উচ্চপ্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নগরীর নিরাপত্তা রক্ষায় কাজ করতে হবে। তাদের দায়িত্বের মধ্যে থাকবে ড্রোন উড্ডয়নের আগে প্রস্তুতি নেওয়া, ড্রোন পরিচালনা, নজরদারি অভিযান চালানো, এবং দিন-রাত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ড্রোন উড্ডয়ন করা।

এ চাকরির জন্য কেবল মৌলিক কারিগরি দক্ষতা এবং এ খাতে কাজ শেখার আগ্রহ থাকলেই আবেদন করা যাবে, এ বিষয়টি বিজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।

বিজ্ঞাপন অনুযায়ী, মাসিক বেতন শুরু হবে এক লাখ ৫০ হাজার রুবল (প্রায় এক হাজার ৯৫০ মার্কিন ডলার) থেকে। তবে এই বেতন মস্কোর গড় মাসিক আয়ের তুলনায় কম বলে জানানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, শহরটিতে গড় মাসিক আয় দুই লাখ রুবলের বেশি।

ওয়েবসাইটে নিয়োগদাতা সম্পর্কে দেওয়া একটি পর্যালোচনায় আত্মপরিচয় দেওয়া ‘লিড ইন্সপেক্টর’ নামক একজন ব্যক্তি লিখেছেন, কর্মপরিবেশ ইতিবাচক, দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে, এবং কর্মদক্ষতার ভিত্তিতে বেতনও বাড়ানো হবে।

রয়টার্স জানায়, বিজ্ঞাপনটি প্রথম কবে প্রকাশ করা হয়েছিল, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি সর্বশেষ গত ১ জুলাই হালনাগাদ করা হয়েছে।

পূর্বে গত জুন মাসে ইউক্রেন মস্কোতে ড্রোন হামলা জোরদার করে। তিন দিনের ব্যবধানে রাজধানীর রিং রোডের ভেতরে অবস্থিত একটি বড় তেল শোধনাগারে দুটি হামলার ঘটনা ঘটে।

এসব হামলার পর ক্রেমলিন জানায়, রাজধানীর আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে এ বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলা চালায়। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%