০৭:১৭ পি.এম
রাজবাড়ীর পাংশা অঞ্চলের একটি আমবাগান থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ কর্তৃক ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এসআরবি কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, ভোরে বিষ্ণুপুর এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দক্ষ দল সকাল পৌনে ৬টার দিকে গোপন সংবাদ পেয়ে রাজবাড়ীর পাংশার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে ৪২টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো ছিল অবিস্ফোরিত।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন