প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা শহরে এক পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শাহ আলম (৪৩) ছিনতাইয়ের শিকার হয়েছেন। মহানগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে তিনজন ছিনতাইকারী তাকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এই ঘটনা ঘটে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে।
শুক্রবার (৯ অক্টোবর) খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার সময় অজ্ঞাতনামা তিন ছিনতাইকারী শাহ আলমের পথরোধ করে। তারা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় তার দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে আঘাত করে।
পরে পুলিশ পরিদর্শক শাহ আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শাহ আলম জেলা পুলিশের সদস্য। তার রাতের ডিউটি ছিল। ডিউটি শেষ করে রিকশায় পুলিশ ক্লাবে ফেরার পথে এই ঘটনা ঘটে। তিনি পুলিশ ক্লাবে অবস্থান করেন। ঘটনাস্থল থেকে কিছুটা সামনে রূপসা মোড়ের কাছে পুলিশের টহল গাড়ি ছিল। তবে ছিনতাইকারীরা কলেজিয়েট স্কুলের পাশে অন্ধকার গলি থেকে বের হয়ে ছিনতাই করে আবার গলির ভেতরে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন