০৮:২৮ পি.এম
সিলেটে ঝটিকা মিছিলের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে মহানগরীর এয়ারপোর্ট থানার এএসআই রফিকুল ইসলাম মামলাটি দায়ের করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার ভোরে সিলেট টিবি গেইট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিল করেছে। এই মিছিলের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিৎ সরকার এবং জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নামে স্লোগান দিচ্ছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন