ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষিজমির মাটি কেটে বিক্রির দায়ে জমির মালিকের জরিমানা


কৃষিজমির মাটি কেটে বিক্রির দায়ে জমির মালিকের জরিমানা

নাটোরের সিংড়ায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

এ ঘটনায় জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন তাছের উদ্দিন (৭২)। রবিবার (১৯ জুলাই) বিকেল ৩টার সময় লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এই জরিমানা কার্যকর করেন।

জরিমানাপ্রাপ্ত তাছের উদ্দিন খেজুরতলা গ্রামের মৃত জয়নাল হাজীর ছেলে। সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, প্রশাসনের নজর এড়িয়ে খেজুরতলা এলাকায় আবাদি জমিতে ভেকু ব্যবহার করে অবৈধভাবে পুকুর খনন হচ্ছে। খননকৃত মাটি পাশের একটি ইটভাটায় গোপনে বিক্রি করার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

তিনি আরও বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় জমির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া তিনি জানান, চলনবিল অঞ্চলের কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীদের সহ মৃত্যু ৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীদের সহ মৃত্যু ৩

জামালপুরের মেলান্দহ উপজেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন। রবিবার দুপুরে মেলান্দহ উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বেতমারি এবং একই উপজেলার আগপয়লা এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।

মেলান্দহ থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, দুপুর আড়াইটার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুর শহরে আসার সময় মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলি গাড়ির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ সিএনজিতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুই নারীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে মনোয়ারা বেগম নামে একজনের পরিচয় পাওয়া গেছে, তবে অপর নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। একই সময়ে দুর্ঘটনায় আহত দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান, জীবন মিয়া, শফিকুল ইসলাম ও এনজিও কর্মী ফাতেমা নার্গিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোরিক্সার নিচে চাপা পড়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কিছু দিন আগে শিশু নাজমিন নাহার মায়ের সাথে নানাবাড়ি মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা গ্রামে বেড়াতে এসেছিল। রবিবার দুপুরে বাড়ির কাছে সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটি নাজমিনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নাজমিনের মৃত্যু হয়। নিহত শিশুর নাম নাজমিন নাহার এবং সে মেলান্দহ উপজেলার রোকনাইপাড়া গ্রামের নাজমুল হাসানের মেয়ে। শিশুটি স্থানীয় রোকনাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। শনিবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে দুটি ট্রাক থেকে বিশাল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

রবিবার (১৯ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য প্রকাশ করেন।

তিনি বলেছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই দিবাগত রাত ৩টার দিকে সাইনবোর্ড গোলচত্বর সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহজনক দুইটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকার ২৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ হয়।

তিনি আরো জানান, এর আগের দিন ১৭ জুলাই একই এলাকায় আরেকটি অভিযানে প্রায় ১৭ লাখ ৪৫ হাজার টাকার ১ হাজার ৪৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ট্রাকের চালক এবং সহকারীকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির কয়েকদিন পর নির্জন দ্বীপ থেকে ২ জনকে উদ্ধার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


ইন্দোনেশিয়ায় নৌকাডুবির কয়েকদিন পর নির্জন দ্বীপ থেকে ২ জনকে উদ্ধার করা হয়েছে

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার কয়েকদিন পর জনমানবহীন একটি দ্বীপ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরে ভাসমান অবস্থায় পাঁচজনকে উদ্ধার করার ঠিক পরদিনই এই দুজনকে খুঁজে পাওয়া যায়।

গত বুধবার, সুলাওয়েসি দ্বীপের দক্ষিণে সেলায়ার দ্বীপের কাছে, ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। রবিবার উদ্ধারকারীরা vবাস্তবের শিকারী অবস্থায় একটি ছোট দ্বীপে পৌঁছানো এক নারী ও এক পুরুষকে খুঁজে পান। তবে এই দুজন জানান, দুর্বল হয়ে পড়ায় তাদের সঙ্গে থাকা আরও চারজন ভেসে গেছেন।

স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার বলেন, আশা করছি, আমরা তাদের সঙ্গীদের খুঁজে পাব।

এর আগে শনিবার, একদল জেলে তিন দিন ধরে সাগরে ভেসে থাকা সাত বছরের একটি শিশুসহ পাঁচজনকে উদ্ধার করেন। তাঁরা দড়ি দিয়ে বাঁধা জেরিকেন ও কর্কের টুকরোর ওপর ভেসে ছিলেন। এই ক্লান্ত মানুষগুলো দিনভর সাগরে ভাসতে থাকা অবস্থায় কেবল ইনস্ট্যান্ট নুডলস ও বিস্কুট খেয়ে বেঁচে ছিলেন।

এছাড়া, বৃহস্পতিবার আরও অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা জানান, নৌকার নথিতে ৫০ জন যাত্রীর কথা উল্লেখ থাকলেও বাস্তবে সেখানে ৭৮ জন ছিলেন। এখনও নিখোঁজ ১৮ জনের সন্ধানে পাঁচটি বড় জাহাজ, একটি বিমান ও একটি হেলিকপ্টার তল্লাশি চালিয়ে যাচ্ছে।

এটি উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় নৌকার নথির সঙ্গে প্রকৃত যাত্রীর সংখ্যার অমিল একটি সাধারণ ঘটনা। শিথিল নিরাপত্তা ব্যবস্থা ও বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ণাঢ্য আয়োজনে এলআরএফের ফল উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


বর্ণাঢ্য আয়োজনে এলআরএফের ফল উৎসব

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে আয়োজিত বাৎসরিক ফল উৎসব একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে বিচারপতি, আইনজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আজ রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, বিভিন্ন আদালতের বিচারিক কর্মকর্তা, আইন অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত আইন সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ফল উৎসবে নানা রকম মৌসুমি ফল যেমন আম, কাঁঠাল, লটকন, পেয়ারা, আনারস ইত্যাদি পরিবেশন করা হয়।

এলআরএফ-এর সভাপতি মুহাম্মদ ইয়াছিন এবং সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার সার্বিক দিক-নির্দেশনায় এবং ফল উৎসব বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক ফোরামের সহসভাপতি আবু সালেহ রনি ও সদস্য সদ্য সচিব এবং ফোরাম যুগ্ম সম্পাদক তানভীর আহমেদের তত্ত্বাবধানে আয়োজিত হয়।

অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের বিচারপতিদের মধ্যে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি বশির উল্লাহ এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এম আর হাসান উপস্থিত ছিলেন। এছাড়া, সুপ্রিমকোর্ট প্রশাসনের পক্ষে দায়িত্বরত রেজিস্ট্রার জেনারেল নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ শরীফুর রহমানও উপস্থিত ছিলেন।

সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এমপি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, শেখ আওসাফুর রহমান বুলু, বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ শিশির মনির, নাসির উদ্দিন আহমেদ অসীম এবং মাহফুজুর রহমান মিলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সাবেক জেলা ও দায়রা জজ শাহজাহান সাজুসহ প্রায় আড়াই শতাধিক ব্যক্তি এই ফল উৎসবে অংশ নেন।

এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি আশুতোষ সরকার, হাসান জাবেদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, দিদারুল আলম দিদার, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঞাঁ, হাবিবুর রহমান, মনিরুজ্জামান মিশন, কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌসী মানু, কার্যনির্বাহী সদস্য আসাদুর রহমান, ইলিয়াস সরকার এবং এস এম নূর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%