ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতা গ্রেপ্তার শ্রীলঙ্কা পোদুজানা পার্টি


পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতা গ্রেপ্তার  শ্রীলঙ্কা পোদুজানা পার্টি

পুলিশপ্রধানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের দলের নেতা সাগারা কারিয়াওয়াসামকে সোমবার গ্রেফতার করে পুলিশ। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শ্রীলঙ্কা পোদুজানা পার্টি (এসএলপিপি)র মহাসচিব সাগারা কারিয়াওয়াসামকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি একসময় অপ্রতিরোধ্য প্রভাবশালী রাজাপক্ষের রাজনৈতিক পরিবারের স্বজন ও ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকায় সর্বশেষ যুক্ত আছেন।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

গত সপ্তাহে কলম্বোয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কারিয়াওয়াসাম পুলিশ প্রধান প্রিয়ন্থা বীরাসুরিয়াকে সতর্ক করে বলেন যে, যদি তিনি পক্ষপাতমূলক আচরণ অব্যাহত রাখেন, তবে তাকে হত্যা করা হতে পারে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, বীরাসুরিয়া এটিকে ‘প্রাণনাশের হুমকি হিসেবে বিবেচনা করছেন।’ ওই পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুসারে, ‘বিবৃতি রেকর্ড করার পর এসএলপিপির মহাসচিবকে গ্রেফতার করা হয়েছে। তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হচ্ছে।’

এছাড়া বাতিল হয়ে যাওয়া একটি বিমান ক্রয় চুক্তির ক্ষেত্রে এয়ারবাসের কাছ থেকে তিনি অবৈধ অর্থ নিয়েছিলেন বলে সাবেক নেতা মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

৮০ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের তিন সন্তান, স্ত্রী, দুই ভাই এবং কয়েকজন ভাতিজা-ভাতিজির বিরুদ্ধে অর্থপাচার ও রাষ্ট্রীয় অর্থ চুরির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

২০২৪ সালের সেপ্টেম্বরে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থী সরকার ক্ষমতায় আসে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

লক্ষ্মীপুর, ১০ আগস্ট ২০২৬ : আজ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

উদ্বোধন উপলক্ষে শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কালেক্টরেটের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জহির আহমেদ, জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত এবারের বৃক্ষমেলায় ১৮টি নার্সারি অংশ নিচ্ছে।

কর্মসূচি উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির গাছের চারার স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া

বগুড়া, ১০ আগস্ট, ২০২৬ : এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের ৮ জেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া। 

এ জেলায় এবার ২৩ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বোর্ডের ৮ জেলার মধ্যে পাসের হারে বগুড়ার পর রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন।

নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহী জেলায় পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন।

পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। আর সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম, ৫৮ দশমিক ৬৪ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন।

জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাতেও অন্য সব জেলাকে ছাড়িয়ে গেছে বগুড়া। 

এ জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এরপর রাজশাহীতে ২ হাজার ৯৪৯, পাবনায় ১ হাজার ৯৭০, সিরাজগঞ্জে ১ হাজার ৯০৭, নওগাঁয় ১ হাজার ৭৩৪, চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ১৩৮, নাটোরে ১ হাজার ৯৪ এবং জয়পুরহাটে ৮৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ নির্দেশ করছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ নির্দেশ করছে: ইরান

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্রের প্রতি এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তনের’ ইঙ্গিত দিচ্ছে বলে সোমবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ অঞ্চলের দেশগুলো এখন বুঝতে পেরেছে, নিরাপত্তা এমন কোনো পণ্য নয়, যা ভুয়া মধ্যস্থতাকারীদের কাছ থেকে কেনা যায়।’

তিনি এই চুক্তির তিন স্বাক্ষরকারী দেশের মিত্র যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বাকায়ি আরও বলেন, ‘অতীতের মতো এ অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তার দাবির ওপর নির্ভর করতে পারে না।’

ইরানকে লক্ষ্য করে এ চুক্তি করা হয়েছে—এমন আশঙ্কা নিয়ে ইরান উদ্বিগ্ন নয় বলেও জানান তিনি। তিনি উল্লেখ করেন, সৌদি আরব, তুর্কি ও পাকিস্তানের সঙ্গে ইরানের রয়েছে ‘গভীর ধর্মীয়, ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক’।

বাকায়ি জানান, ‘এই চুক্তি ইরানের বিরুদ্ধে হবে—এমন আশঙ্কার কোনো কারণ নেই।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে শুক্রবার তিন দেশ চুক্তিটি স্বাক্ষর করেছে। এই যুদ্ধের কারণে আশপাশের কয়েকটি দেশও জড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, চুক্তির আওতায় যদি কোনো একটি সদস্য দেশের ওপর হামলা হয়, তাহলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তিটির উদ্দেশ্য হলো ‘সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা জোরদার করা’ বলেও জানা গেছে।

বিশ্লেষকেরা বলছেন, চুক্তিটির লক্ষ্য হলো শক্তিশালী হয়ে উঠা ইরানকে প্রতিহত করা এবং যুক্তরাষ্ট্রের যে প্রভাব নির্ভরযোগ্য নয়, তার ভারসাম্য তৈরি করা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেটা নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ নিয়ে এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


মেটা নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ নিয়ে এসেছে

মেটা, সামাজিক মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান, নভেল এআই মডেল ‘মিউজ গ্লিমার’ নিয়ে এসেছে। এই নতুন মডেলটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার জন্য নিয়োজিত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই তারা এ ধরনের আরও মডেল আনতে পরিকল্পনা করছেন।

নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় এআই মডেলের তুলনায় আকারে অনেক ছোট। যদিও এটি বড় মডেলগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় আসবে না, তবে স্বয়ংক্রিয় বা এজেন্টিক কাজের জন্য ‘মিউজ গ্লিমার’ বিশেষভাবে তৈরি হয়েছে।

এই মডেলটি শুধুমাত্র একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করে ম্যাক অথবা পিসিতে চালানো সম্ভব হবে। এর মানে হচ্ছে, ব্যবহারকারীরা ক্লাউডের ওপর নির্ভর না করে নিজেদের ব্যক্তিগত ডিভাইসে এআই ব্যবহার করতে পারবেন।

ওপেন-ওয়েট মডেলের একটি বড় সুবিধা হলো এতে খরচ কমে। ওপেনএআই অথবা অ্যানথ্রপিকের মতো ফ্রন্টিয়ার এআই প্রতিষ্ঠানের মডেলের তুলনায়, এ ধরনের মডেলগুলি সাধারণত বেশি সাশ্রয়ী। তাছাড়া, মূল প্রযুক্তিগত উপাদান উন্মুক্ত হওয়ার কারণে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এ মডেল কাস্টমাইজ করতে পারেন। অন্যদিকে, ক্লোজড মডেল হচ্ছে, যার মূল প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে।

এছাড়া, চীনের এআই সক্ষমতার সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করার জন্য ওপেন-সোর্স এআই মডেলের ওপর বিধিনিষেধ কমানোর আহ্বান জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

গত বছর, এআই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান উন্নত করার জন্য মেটা বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে একটি সুপারইন্টেলিজেন্স টিম গঠন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%