০৫:৫৬ পি.এম
গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিতে খাদিজা মসজিদের সংলগ্ন এলাকায় একদল মানুষের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনার ফলে অন্তত দুজন আহত হয়েছেন বলে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।
হামলার পর জখম হওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য গাজার আল-শিফা হাসপাতালে পাঠানোর বিষয়টি চিকিৎসাসূত্র নিশ্চিত করেছে।
ড্রোন হামলার সংবাদ প্রকাশের আগেই, তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে চিকিৎসাসূত্রের উদ্ধৃতিতে বলা হয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী অন্তত দুজন আহত হয়েছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন