প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরলে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন যুবক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকবুল ফকির বাড়ির আব্দুল আলিমের ছেলে হিসেবে পরিচিত।
শুক্রবার ভোরে, উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে, দীর্ঘদিন ধরে লবণমাঠ ও মাছের ঘের দখল নিয়ে একটি বিরোধ চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর, তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালাতে থাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে জিল্লুর রহমান গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ভোররাতে বাঁশখালীর একজন যুবককে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেছেন।
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন