ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডাক্তারের বিরুদ্ধে ১০০টিরও অধিক নারীর যৌন নির্যাতনের অভিযোগ চিকিৎসকের


ডাক্তারের বিরুদ্ধে ১০০টিরও অধিক নারীর যৌন নির্যাতনের অভিযোগ চিকিৎসকের

৬৫ বছর বয়সী একজন চিকিৎসকের কাছ থেকে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ভারতের রাজস্থানের এক নার্স, উল্টো ওই চিকিৎসকের বিরুদ্ধে ১০০ জনেরও বেশি নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। এর মধ্যে নার্স কমলা ওরফে কমলেশ শুক্রবার বারমের আদালতে পেশ করার আগে একটি ভিডিও বার্তায় ডাক্তারের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ জানান।

ডাক্তারকে একজন ‘সিরিয়াল রেপিস্ট’ হিসেবে উল্লেখ করে নার্সটি অভিযোগ করেন যে, ওই ডাক্তার তার হাসপাতালে আসা বেশ কয়েকজন নারী রোগীকেও নির্যাতন করেছেন। চাঁদাবাজির অভিযোগে নার্সটিকে গ্রেপ্তার করার পর ঘটনাটিতে নাটকীয় মোড় আসে। জিজ্ঞাসাবাদ এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহের পর পুলিশ তাকে আদালতে পেশ করলে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।

শুনানিতে হাজির হওয়ার পূর্বে নার্সটি ভিডিও বার্তাটি রেকর্ড করেন এবং ডাক্তারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ডাক্তারকে ‘এক নম্বর ধর্ষক’ হিসেবে উল্লেখ করে নার্স দাবি করেন, ডাক্তার বছরের পর বছর ধরে ১০০ জনেরও বেশি নারীকে যৌন নির্যাতন করেছেন। নার্স আরও অভিযোগ করেন, হাসপাতালে যাওয়া বেশ কয়েকজন নারী রোগীকেও ওই ডাক্তার নির্যাতন করেছেন, এবং অতীতে কিছু নারী পুলিশে গিয়েছিলেন বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নার্সটির মতে, অতীতে করা সেই অভিযোগগুলো বেশি দূর এগোয়নি কারণ ডাক্তার টাকা দিয়ে বিষয়গুলো ধামাচাপা দিতেন। তিনি আরও দাবি করেন, তার তোলা অভিযোগগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই তার বিরুদ্ধে চাঁদাবাজির পরিকল্পিত মামলা করা হয়েছে।

হাসপাতালের অন্যান্য কর্মীদের দিকেও অভিযোগের আঙুল তুলে এই নার্স জানান, হাসপাতালের দুই কর্মী ওই ডাক্তারকে নারী সংগ্রহে সহায়তা করতেন। তবে পুলিশ এই অভিযোগগুলোর কোনোটির সত্যতা নিশ্চিত করেনি এবং এগুলো যে প্রমাণিত হয়েছে, সেরকম কোনও অফিসিয়াল ইঙ্গিতও এখনও পাওয়া যায়নি।

মামলাটি ওই ডাক্তার কর্তৃক করা একটি অভিযোগের ভিত্তিতে শুরু হয়। অভিযোগে বলা হয়, নার্সটি ২০১৬ সালের ডিসেম্বর থেকে ওই চিকিৎসকের ব্যক্তিগত হাসপাতালে প্রধানত রাতের শিফটে কাজ করছিলেন। অভিযোগ অনুসারে, নার্সটি চা বানানোর অজুহাতে হাসপাতালের চারতলায় ডাক্তারের ব্যক্তিগত ঘরে প্রবেশ করতেন। এমন একটি সফরের সময়, তিনি নাকি ডাক্তারের অজান্তেই তার মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ছবি নিজের ফোনে ট্রান্সফার করেন।

ডাক্তার অভিযোগ করেন, নার্সটি পরে টাকা না দিলে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার, তাকে ধর্ষণের, মিথ্যা মামলায় ফাঁসানোর এবং এমনকি তাকে মেরে ফেলার হুমকি দেন। নিজের ব্যক্তিগত সুনাম ও হাসপাতালের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে ডাক্তার উল্লেখ করেন যে, তিনি বেশ কয়েক বছর ধরে তাকে টাকা দিয়ে আসছিলেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরুষের অভাব, ঘণ্টা হিসেবে ‘স্বামী’ ভাড়া করছেন নিঃসঙ্গ মহিলারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


পুরুষের অভাব, ঘণ্টা হিসেবে ‘স্বামী’ ভাড়া করছেন নিঃসঙ্গ মহিলারা

ইউরোপের বাল্টিক দেশ লাতভিয়ায় পুরুষের সংখ্যা নারীদের তুলনায় যথেষ্ট বেশি হওয়ায় সামাজিক বাস্তবতায় সৃষ্টি হয়েছে ভিন্নধর্মী এক চিত্র। স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুসারে, লাতভিয়ায় নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় ১৫.৫ শতাংশ বেশি। এর ফলে অনেক নারী উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এই পরিস্থিতির মধ্যে দেশটিতে জনপ্রিয় হয়ে উঠেছে 'রেন্ট-আ-হাজব্যান্ড' বা 'স্বামী ভাড়া' পরিষেবা। তবে এর নাম শুনে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। এই সেবার সঙ্গে কোনো ধরনের রোমান্টিক বা দাম্পত্য সম্পর্কের বিষয় জড়িত নয়।

অ্যাপ বা ফোনকলের মাধ্যমে বুকিং করলে নির্দিষ্ট সময়ের জন্য দক্ষ কর্মীরা বাড়িতে গিয়ে বিভিন্ন গৃহস্থালির কাজ করে দেন। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত, বাথরুমের কল ঠিক করা, আসবাবপত্র সরানো এবং অন্যান্য ভারী বা কারিগরি কাজ।

বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের মতে, লাতভিয়ায় নারী-পুরুষের এই জনসংখ্যাগত বৈষম্যের অন্যতম কারণ হলো পুরুষদের তুলনামূলক কম আয়ু। অতিরিক্ত ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে দেশটির অনেক পুরুষ অল্প বয়সেই বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা করছেন। পরিসংখ্যান অনুযায়ী, লাতভিয়ার প্রায় ৩১ শতাংশ পুরুষ ধূমপায়ী, যেখানে নারীদের ক্ষেত্রে এ হার প্রায় ১০ শতাংশ। ফলে ৬৫ বছরের বেশি বয়সী জনগণের মধ্যে নারীর সংখ্যা পুরুষের প্রায় দ্বিগুণ।

এ কারণেই অনেক নারী সঙ্গীর খোঁজে বিদেশেও চলে যাচ্ছেন। পাশাপাশি দৈনন্দিন প্রয়োজন মেটাতে 'রেন্ট-আ-হাজব্যান্ড' জাতীয় সেবার চাহিদাও বৃদ্ধি পেতে শুরু করেছে।

শুধু লাতভিয়াতেই নয়, যুক্তরাজ্যে একই ধরনের সেবা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ব্রিটিশ নারী লরা ইয়ং তাঁর স্বামী জেমসকে 'হ্যান্ডি হাজব্যান্ড' হিসেবে বিভিন্ন গৃহস্থালির কাজের জন্য ভাড়া দিয়ে একটি ব্যবসা শুরু করেছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, লাতভিয়ায় 'রেন্ট-আ-হাজব্যান্ড' মূলত দক্ষ কারিগরি সহায়তা প্রদানের একটি বাণিজ্যিক সেবা, যা দেশটির জনসংখ্যাগত বাস্তবতা ও সামাজিক প্রয়োজনের কারণে জনপ্রিয়তা অর্জন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামাজ পড়াতে যাওয়ার সময় ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


নামাজ পড়াতে যাওয়ার সময় ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

যশোরের মনিরামপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় আমানুল্লাহ (৫২) নামে একজন ইমাম মারাত্মকভাবে আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি লুট করে নেয়। আহত ইমাম বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হেলাঞ্চি ইউনিয়ন পরিষদ ভবনের পাশে রাস্তায় এই ঘটনাটি ঘটে। আহত আমানুল্লাহ স্থানীয় কৃষ্ণবাটি গ্রামের আব্দুল গফুরের সন্তান এবং তিনি হেলাঞ্চি বাজার মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেছেন, ‘আমানুল্লাহ আজ ভোরে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে হেলাঞ্চি বাজার মসজিদে নামাজ পড়াতে আসছিলেন। এমন সময় দুর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। আমি খবর পেয়ে মনিরামপুর হাসপাতালে গিয়ে ইমামকে দেখতে গিয়েছিলাম।’

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন জানিয়েছেন, সকাল ৬টা ২০ মিনিটে আমানুল্লাহ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ‘আহত ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গভবনে যাবেন কি না, সিদ্ধান্ত জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বঙ্গভবনে যাবেন কি না, সিদ্ধান্ত জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই অবস্থায় একটি প্রশ্ন তৈরি হয়েছে, তিনি কি নিজের বাসভবন থেকে বঙ্গভবনে স্থানান্তরিত হবেন?

শনিবার (২৫ জুলাই) এই বিষয়টি সম্পর্কে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

হাফিজ উদ্দিন আহমদ জবাবে জানান, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করা সত্ত্বেও তিনি স্পিকারের বাসভবনেই থাকবেন। কিন্তু, অফিসের জন্য তিনি বঙ্গভবন ব্যবহার করবেন।

এজন্য সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শুক্রবার বিকেল থেকেই কার্যকর করা হয়েছে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল রোববার সকাল ১১টা ৩০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের জাতীয় স্মৃতি স্তম্ভে পুস্তক অর্পণ করবেন। এবং সাড়ে ১২টা ৩০ মিনিটে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালের বাথরুমে মিলল সরকারি ওষুধ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


হাসপাতালের বাথরুমে মিলল সরকারি ওষুধ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে সরকারি ওষুধ এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে থাকার বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি ঘটনাস্থলেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটি আকস্মিক পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ‘আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লক্ষ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ। বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে সরকারি ওষুধ পড়ে আছে।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। বর্তমান সরকার-এর লক্ষ্যে চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

পরিদর্শনের সময় হাসপাতালে বিভিন্ন বিভাগ ঘুরে দেখে ত্রুটি-বিচ্যুতির বিষয়ে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। পরে তিনি সিভিল সার্জন, ডিডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিককেও পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%