ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘আজাদি-আজাদি’ বললেই ব্যবস্থা: পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী


‘আজাদি-আজাদি’ বললেই ব্যবস্থা: পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে তরুণদের নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও রাজপথ ছাড়ছে না। বরং তারা নতুন নতুন দাবি তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

নয়াদিল্লির যন্তর মন্তর থেকে এই আন্দোলন ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে, যার প্রভাব পশ্চিমবঙ্গেও স্পষ্ট হয়ে উঠেছে। আন্দোলনকারীদের ‘আজাদি-আজাদি’ স্লোগানে রাজপথে সাড়া পড়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুটা ক্ষুব্ধ হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ বাংলার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) মুখ্যমন্ত্রী ভবানীপুরে রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি মন্তব্য করেন, রথের দিনে উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে এই মিছিলের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

শুভেন্দু বলেন, ‘জমায়েত ও যে কোনো দাবি জানাতে রাজ্য সরকারের আপত্তি নেই। কিন্তু বিক্ষোভের নামে যদি দেশবিরোধী স্লোগান দেয়া হয়, তবে সরকার কড়া ব্যবস্থা নেবে।’

তিনি আরও জানান, সোমবার একই রুটে উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে ১৪ হাজার কর্মী নিয়ে জাতীয় পতাকা হাতে একটি মিছিল করা হবে।

মূলত, শুক্রবার রথযাত্রার দিনে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্যের শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। এই মিছিলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরাও অংশ নিয়েছিল। ধর্মতলা চত্বর উত্তাল হয়ে ওঠে এই সময়। এই পরিস্থিতিতে আন্দোলনের নামে বিশৃঙ্খলার অভিযোগ আনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আন্দোলনকারীদের সতর্ক করে শুভেন্দু বলেন, ‘জমায়েত করুন, নিজেদের কথা বলুন। আজকে উল্টোরথ, কালকেও এই মিছিল করতে পারতেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে আজই করেছেন। আমি পুলিশকে বলেছি, যা বলছে বলতে দিন। তবে, দেশবিরোধী স্লোগান হলে মার্ক করে ব্যবস্থা নেব। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, তারপর ‘আজাদি’, ‘আজাদি’ বললে ব্যবস্থা নেব।’

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এদিকে, যারা মিছিলে দেশবিরোধী স্লোগান দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিকা কে ছেড়ে সতীর্থকে চুমু, তোরেসকে ঘিরে শুরু হল গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


প্রেমিকা কে ছেড়ে সতীর্থকে চুমু, তোরেসকে ঘিরে শুরু হল গুঞ্জন

স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার ফেরান তোরেসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাসঙ্গিক আলোচনা আবার নতুন করে শুরু হয়েছে। ছুটি কাটাতে গিয়ে সতীর্থ মার্কোস লরেন্তেকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার একটি ছবি ভাইরাল হলে, নেটিজেনদের একাংশ তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের জল্পনা ও কল্পনা শুরু করেছেন।

বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে গুরুত্বপূর্ণ গোল করে স্পেনকে শিরোপা এনে দিয়েছিলেন তিনি। বর্তমানে তোরেস ইবিজা দ্বীপে অবকাশযাপন করছেন। সেখানে স্পেন জাতীয় দলের সতীর্থ মার্কোস লরেন্তে তার সঙ্গে রয়েছেন। সমুদ্রসৈকতে দুই বন্ধুর মধ্যে ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিভিন্ন ধরনের মন্তব্য দেখা যায়।

এখন অনেকে প্রশ্ন তুলছেন, তোরেস সম্ভবত কি সমকামী বা উভকামী? তবে এ বিষয়ে তোরেস অথবা লরেন্তে কেউই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব আলোচনা বা দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য যে, মার্কোস লরেন্তে বিবাহিত এবং তার স্ত্রী প্যাট্রিসিয়া নোয়ার্বে বর্তমানে সন্তানসম্ভবা অবস্থায় আছেন। অন্যদিকে, ফেরান তোরেস সম্প্রতি স্প্যানিশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মার্টিনা আলগুয়েরোর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন বলে বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমে খবর এসেছে। জানা গেছে, তারা দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো করেছেন।

এর আগে, তোরেস ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে স্পেনের সাবেক কোচ লুইস এনরিকের মেয়ে সিরা মার্টিনেজের সঙ্গে সম্পর্কেও ছিলেন। ভাইরাল হওয়া ছবিগুলোকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ধরনের ব্যাখ্যা শোনা পেলেও, তোরেসের যৌন অভিমুখিতা বা লরেন্তের সঙ্গে তার সম্পর্কের প্রকৃতি সম্পর্কে কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। তাই এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা, বললেন প্রতিরক্ষা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা, বললেন প্রতিরক্ষা উপদেষ্টা

প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এ কে এম শামছুল ইসলাম জানিয়েছেন, সশস্ত্র বাহিনীকে কোনোভাবেই দলীয় রাজনৈতিক ভিত্তি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

তিনি শনিবার (২৫ জুলাই) দুপুরে রাওয়া হেলমেট হলে অনুষ্ঠিত ফিরে দেখা জুলাই অভ্যুত্থান-২০২৪ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। এই অনুষ্ঠানে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়ার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

শামছুল ইসলাম আরও বলেন, আমি দৃঢ়তার সঙ্গে জানাতে চাই, জুলাইকে অবহেলা করে এবং জুলাইকে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

প্রতিরক্ষা উপদেষ্টা উল্লেখ করেন, ১৯৭১ সালে স্বাধীনতা যেমন এসেছে, তেমনি জুলাই গণ-অভ্যুত্থান সুশাসন এবং মানুষকেন্দ্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এই ধারণাটা নিয়েই বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনের কাজ করছে।

তিনি বলেন, জুলাইয়ের চেতনার মূল ভিত্তি হলো বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা। এই চেতনাকে সামনে নিয়ে চলার তিনটি প্রধান স্তম্ভ হচ্ছে বৈষম্যের অবসান করা, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং জাতীয় সংহতি ও পুনর্মিলন করা।

শামছুল ইসলাম আরও দাবি করেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও গণতন্ত্রের ওপর আঘাতের ঘটনাগুলোয় কিছুর ধারাবাহিকতায় জুলাই গণ–অভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল।

তিনি জানান, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের তিনটি শ্রেণিতে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। গুরুতর আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় পাঠানো হয়েছে এবং এই কার্যক্রম চলমান থাকবে।

শামছুল ইসলাম বলেন, শহীদ ও আহত যোদ্ধা পরিবারের তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের আওতায় আনার কাজ চলছে। এছাড়া বিগত সরকারের আমলে নির্যাতনের শিকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে একটি বোর্ড কমিটি গঠন করা হয়েছে।

তিনি সরকারের দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, মেজর সিনহা হত্যা ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে কাজ করা হচ্ছে এবং এই বিষয়ে শিগগির দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

শামছুল ইসলাম বলেন, বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পেশাদার, রাজনীতিমুক্ত ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। পদোন্নতি এবং দায়িত্ব বণ্টনে মেধা ও যোগ্যতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ করা হবে। তিনি জানান, সশস্ত্র বাহিনীকে কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না, বাহিনী সংবিধান ও রাষ্ট্রের প্রতি আনুগত্য বজায় রাখবে।

উপদেষ্টা আরও জানান, জাতীয় নিরাপত্তা জোরদারে অর্থনৈতিক, খাদ্য, সাইবার, তথ্য ও জ্বালানি নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্র ও জাতি পুনর্গঠনে ঐক্যের বিকল্প নেই। বিভক্ত হলে আধিপত্যবাদী শক্তি প্রভাব বিস্তারের সুযোগ পাবে। তিনি বলেন, বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির সামনে মাথা নত করতে চায় না।

শামছুল ইসলাম উল্লেখ করেন, জুলাইয়ের আত্মত্যাগ, সত্য ও ইতিহাস যেন অপব্যাখ্যা, বিভ্রান্তি বা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বিকৃত না হয়, সে বিষয়ে সবার সজাগ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, কিছুক্ষেত্রে কেউ কেউ জুলাইকে নিজেদের রাজনৈতিক বয়ানের অংশ হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেট্রো স্টেশনে তরুণীর স্পর্শকাতর স্থানে হাত, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


মেট্রো স্টেশনে তরুণীর স্পর্শকাতর স্থানে হাত, ভিডিও ভাইরাল

ভারতের বেঙ্গালুরুর মাদাভারা মেট্রো স্টেশনে এক যুগলের আপত্তিকর আচরণের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ফলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। জনাকীর্ণ প্ল্যাটফর্মে প্রকাশ্যে ঘনিষ্ঠ আচরণের অভিযোগে নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

ভাইরাল হওয়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, এক তরুণী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন। তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এক যুবক তাকে স্পর্শ করছেন। ভিডিওতে দেখা যায়, তরুণী ওই আচরণের বিষয়ে সচেতন ছিলেন। তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে বা এরপর মেট্রোর ভেতরেও এমন আচরণ চলছিল কি না, তা নিশ্চিত করে জানা যায়নি।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। বহু মানুষ জনসমক্ষে এ ধরনের আচরণকে অনভিপ্রেত এবং শালীনতাবিরোধী বলে মন্তব্য করেছেন। কেউ কেউ বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আবার কিছু ব্যবহারকারী ঘটনাটি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন।

এদিকে, ভিডিওটির সত্যতা এবং ঘটনার পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে গ্যাস সংকট, সিএনজিচালকরা বিপাকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


দেশে গ্যাস সংকট, সিএনজিচালকরা বিপাকে

সপ্তাহখানেক ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। বাসা-বাড়িতে রান্নায় ভোগান্তির পাশাপাশি সিএনজিচালকরা বিপাকে পড়েছেন। গ্যাসের চাপ কম থাকার কারণে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে।

চালকরা জানান, ৩ থেকে ৪ ঘণ্টা অপেক্ষার পরেও গ্যাস নিতে পারছেন না। তারা বলছেন, যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে সংসার চালানো তাদের জন্য কষ্টকর হয়ে যাবে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে সরেজমিনে রাজধানীর বিভিন্ন সিএনজি পাম্প ঘুরে এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে লক্ষ্য করা যায়, রাজধানীর মগবাজারের সিএনজি পাম্পে দীর্ঘ সারি রয়েছে। পাম্প থেকে দূরে ইস্কাটন রোডের হলি ফ্যামিলি হাসপাতালের সামনে সিএনজির দীর্ঘ সারি দেখা যায়। এছাড়া, মগবাজার রেলগেট এলাকায় সিএনজি পাম্পে গাড়ির সারি মগবাজার মোড় পর্যন্ত চলে এসেছে।

চালকরা জানাচ্ছেন, দীর্ঘ সময় অপেক্ষার পর গ্যাস পাচ্ছেন না তারা। দিনে ৩ থেকে ৪ ঘণ্টা সময় গ্যাস নিতে চলে যাচ্ছে, ফলে তাদের দৈনিক আয় কমে যাচ্ছে। দ্রুত গ্যাস সংকটের সমাধান না হলে সংসার চালিয়ে টিকে থাকা কষ্টকর হয়ে যাবে বলে তারা মন্তব্য করেছেন।

সিএনজিচালক মনিরুল বলেন, "আজকে ৩ ঘণ্টা হলো দাঁড়িয়ে আছি। এখনও গ্যাস নিতে পারলাম না। গতকাল প্রায় ৪ ঘণ্টা অপেক্ষা করে গ্যাস নিতে হয়েছে।" তিনি জানান, দিনের অধিকাংশ সময় গ্যাস নিতেই চলে যাচ্ছে।

আরেক সিএনজিচালক রুবেল বলেন, "সপ্তাহখানেক ধরে গ্যাসের এই সমস্যা চলছে। আমরাও ভোগান্তিতে আছি। আয় কমে যাচ্ছে আমাদের। জমার টাকা দিয়ে বর্তমানে আর কিছু থাকে না।"

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাসের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে, জাতীয় গ্রিডে প্রতি দিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাসের সরবরাহ কমে গেছে। এর ফলে, বিভিন্ন অঞ্চলের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশনসহ বিভিন্ন শ্রেণীর গ্রাহক গ্যাস সংকটে পড়েছেন।

এদিকে, শুক্রবার (২৪ জুলাই) রাতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের এলএনজি ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌ. মো. শফিকুল ইসলাম বলেছেন, "এফএসআরইউ কবে নাগাদ ঠিক হচ্ছে সেটি এখনও বলতে পারছি না। বিদেশি প্রকৌশলীরা এসেছেন, তারা কাজ করছেন। আগামীকাল নাগাদ প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হতে পারে।" তিনি জানান, এই মুহূর্তে ঠিকঠাক করে কিছুই বলা যাচ্ছে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%