প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে তরুণদের নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও রাজপথ ছাড়ছে না। বরং তারা নতুন নতুন দাবি তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
নয়াদিল্লির যন্তর মন্তর থেকে এই আন্দোলন ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে, যার প্রভাব পশ্চিমবঙ্গেও স্পষ্ট হয়ে উঠেছে। আন্দোলনকারীদের ‘আজাদি-আজাদি’ স্লোগানে রাজপথে সাড়া পড়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুটা ক্ষুব্ধ হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ বাংলার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) মুখ্যমন্ত্রী ভবানীপুরে রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি মন্তব্য করেন, রথের দিনে উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে এই মিছিলের আয়োজন করা হয়েছে।
শুভেন্দু বলেন, ‘জমায়েত ও যে কোনো দাবি জানাতে রাজ্য সরকারের আপত্তি নেই। কিন্তু বিক্ষোভের নামে যদি দেশবিরোধী স্লোগান দেয়া হয়, তবে সরকার কড়া ব্যবস্থা নেবে।’
তিনি আরও জানান, সোমবার একই রুটে উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে ১৪ হাজার কর্মী নিয়ে জাতীয় পতাকা হাতে একটি মিছিল করা হবে।
মূলত, শুক্রবার রথযাত্রার দিনে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্যের শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। এই মিছিলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরাও অংশ নিয়েছিল। ধর্মতলা চত্বর উত্তাল হয়ে ওঠে এই সময়। এই পরিস্থিতিতে আন্দোলনের নামে বিশৃঙ্খলার অভিযোগ আনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আন্দোলনকারীদের সতর্ক করে শুভেন্দু বলেন, ‘জমায়েত করুন, নিজেদের কথা বলুন। আজকে উল্টোরথ, কালকেও এই মিছিল করতে পারতেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে আজই করেছেন। আমি পুলিশকে বলেছি, যা বলছে বলতে দিন। তবে, দেশবিরোধী স্লোগান হলে মার্ক করে ব্যবস্থা নেব। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, তারপর ‘আজাদি’, ‘আজাদি’ বললে ব্যবস্থা নেব।’
এদিকে, যারা মিছিলে দেশবিরোধী স্লোগান দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন