ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্রনেতার মামলা: ২৪৮ জনের আসামির তালিকায় বিএনপি নেত্রী সেলিনা


বরিশালে বৈষম্যবিরোধী ছাত্রনেতার মামলা: ২৪৮ জনের আসামির তালিকায় বিএনপি নেত্রী সেলিনা

বরিশালে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র নেতা মোঃ মারজুক আব্দুল্লাহ বাদী হয়ে আদালতে এই নালিশী দরখাস্ত করেন। বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত মামলাটি আমলে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে। মামলার প্রধান আসামী হিসেবে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেবুন্নেছা আফরোজকে চিহ্নিত করা হয়েছে। সাবেক এমপি জাহিদ ফারুক শামীমের অনুসারীসহ বহু নেতাকর্মীকেও এই মামলায় যুক্ত করা হয়েছে। বরিশাল এয়ারপোর্ট থানায় একাধিক তারিখে নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে মামলাটির মধ্যে।

বিএনপি নেত্রী সেলিনা আক্তারকে আসামী করা হয়েছে, তিনি মামলা নম্বর ২৪৮ এর ১৭৪ নম্বরে রয়েছেন। তিনি বরিশাল মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি ২৪ নং ওয়ার্ড বিএনপির মহিলা দলের সাবেক সভানেত্রী হিসেবে এবং তিনি বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের চারবারের সাবেক কাউন্সিলর। আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তার নাম জড়ানোয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজপথের এই ত্যাগী বিএনপি নেত্রীকে মামলায় জড়ানোয় স্থানীয় নেতা-কর্মীরা বিস্ময় প্রকাশ করেছেন।

মামলার পূর্ণাঙ্গ আসামী তালিকা (১ থেকে ২৪৮ পর্যন্ত ক্রমিক সংখ্যা): ১. সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ২. জেবুন্নেছা আফরোজ, ৩. সাজ্জাদ সেরনিয়াবাত, ৪. রাজিব হোসেন, ৫. লিয়ন মাঝি, ৬. মোঃ নিলয় আহম্মেদ রাব্বি, ৭. মোঃ জয়নাল আবদীন, ৮. শাহরিয়ার আলম সাদ, ৯. রাশেদুল ইসলাম আকাশ, ১০. মশিউর রহমান মশি, ১১. সাকিব হাওলাদার, ১২. এ কে এম জাহাঙ্গীর, ১৩. কাজী মশিউর রহমান মুরাদ, ১৪. মুন্না, ১৫. রাহিম, ১৬. মোঃ ওসমান হাওলাদার, ১৭. সুমিত, ১৮. সমর দাস, ১৯. মাইনুল ইসলাম, ২০. মোঃ মজিবুর রহমান বাচ্চু, ২১. আমিনুল ইসলাম ফয়েজ, ২২. সীমান্ত, ২৩. ডাঃ রাহাত আনোয়ার, ২৪. মোঃ ইমরান চৌধুরী, ২৫. উজ্জ্বল হাওলাদার, ২৬. আশিকুর রহমান ফাহাদ, ২৭. ফারহান, ২৮. হামিদুর রহমান অস্ত্র, ২৯. মোঃ প্রাণ আলম, ৩০. অমর দাস, ৩১. হাবিবুর রহমান শাকিল, ৩২. আখতার হোসেন বাবু, ৩৩. মোঃ দুলাল আকন, ৩৪. ফারদিন, ৩৫. আরিফুর রহমান শাকিল, ৩৬. অয়ন রহমান, ৩৭. নাহিদ, ৩৮. মোঃ তারেক শাহ, ৩৯. লিয়ন, ৪০. তুহিন, ৪১. ইমরান মোল্লা, ৪২. পাভেল, ৪৩. মাহিন রহমান, ৪৪. রিপন সরদার, ৪৫. হাবিব মোল্লা, ৪৬. মনিরুল ইসলাম ছবি, ৪৭. গোলাম মোস্তফা, ৪৮. মো. রুমান বাবু, ৪৯. শফিকুল ইসলাম বাবু, ৫০. জিয়াউল হক বাপ্পি, ৫১. কাজী আফরোজা, ৫২. শরীফ খান, ৫৩. মোঃ মিজানুর রহমান, ৫৪. ইমরান মোল্লা, ৫৫. খায়রুল মামুন শাহিন হাওলাদার, ৫৬. এস এম জাকিরুল ইসলাম, ৫৭. ফারহানা হক ইভা, ৫৮. আব্দুল খালেক মিয়া, ৫৯. মোস্তাফিজুর রহমান অয়ন, ৬০. শেখ মোঃ কামাল হোসেন, ৬১. ইব্রাহিম খান, ৬২. বিপ্লব চৌহান মনা, ৬৩. ইউসুফ ওরফে ট্রাক ইউসুফ, ৬৪. মাজারুল ইসলাম সোহান, ৬৫. মহিউদ্দিন সিকদার, ৬৬. এনামুল হক লোটাস, ৬৭. মোঃ শাহাবুদ্দিন সিকদার, ৬৮. সজিব সিকদার অন্তর, ৬৯. আলফাজ হাসান সিয়াম, ৭০. শেখর দাস, ৭১. মো. নাজমুল হুদা, ৭২. অন্তর, ৭৩. উজ্জল, ৭৪. শফিউল আজম, ৭৫. মোঃ রাকিব, ৭৬. মেহেরুন্নেছা সুমি, ৭৭. সেলিনা বেগম, ৭৮. কামাল শরীফ, ৭৯. কালাম মিরা, ৮০. আসম ফিরোজ আলম খান, ৮১. রাজ্জাক চৌকিদার, ৮২. মোঃ তারেক শাহ, ৮৩. রফিক হাওলাদার, ৮৪. আবুজাফর শিকদার, ৮৫. হোসনেয়ারা সুমি, ৮৬. মোঃ জহিরুল ইসলাম, ৮৭. মাইনুল ইসলাম, ৮৮. মোঃ আল আমিন, ৮৯. মাহামুদুল হাসান আসলাম তালুকদার, ৯০. মিসেল আল সাদিক, ৯১. সাইদুর রহমান রিন্টু, ৯২. আশরাফুল কবির ইমন, ৯৩. এইচ এম রশিদ মাহমুদ, ৯৪. মোঃ আলাউদ্দিন আলো, ৯৫. লিটন কুন্ড, ৯৬. সবুজ আকন, ৯৭. মোঃ ফেরদৌস কাজী, ৯৮. মোঃ শামীম কাজী, ৯৯. বাবুল হোসেন, ১০০. আলো গাজী, ১০১. এনায়েত হোসেন মঞ্জু, ১০২. কামাল মাঝি, ১০৩. মোঃ নুরুল ইসলাম হাওলাদার, ১০৪. নাদিম হাওলাদার, ১০৫. রুবেল, ১০৬. মামুন মিয়া, ১০৭. বিঘ্ন, ১০৮. মোঃ শাকিল ফকির, ১০৯. মোঃ ভুলুকাজী, ১১০. মোঃ মামুন অর রশিদ সরদার, ১১১. মুন্না হাওলাদার, ১১২. বাহাদুর খান, ১১৩. মোঃ শাকিল ফকির, ১১৪. আল-আমিন হোসেন, ১১৫. কামাল হোসেন লিটন মোল্লা, ১১৬. আজাদ হোসেন কামাল মোল্লা, ১১৭. মোঃ রাহাত হোসেন, ১১৮. মোঃ এনায়েত হোসেন হাওলাদার, ১১৯. মোঃ ফারুক হাওলাদার, ১২০. পপি তালুকদার, ১২১. মোঃ নাছির হাওলাদার, ১২২. মোঃ আল মামুন, ১২৩. তাহারাত, ১২৪. আনিচ হাওলাদার, ১২৫. মইন খান ওরফে মইনউদ্দিন, ১২৬. এমদাদুল হক সুরুজ মোল্লা, ১২৭. আমজাদ হোসেন আজাদ মিয়া, ১২৮. সম্রাট, ১২৯. সোহাগ মোল্লা, ১৩০. সজল কুমার চক্রবর্তী, ১৩১. মোঃ মধুমোল্লা, ১৩২. চন্দ্র নাথ মুখার্জি, ১৩৩. আবুল কালাম, ১৩৪. মোঃ নুরুজ্জামান, ১৩৫. মোঃ সাজ্জাদুল ইসলাম সাগর, ১৩৬. নজরুল ইসলাম আকন, ১৩৭. মোঃ সাব্বির হোসেন শাওন, ১৩৮. মোঃ রফিকুল ইসলাম রানা, ১৩৯. মোঃ আক্কাস আলী ভূঁইয়া, ১৪০. মোঃ জাহিদ, ১৪১. মোহাম্মদ সেলিম গাজী, ১৪২. রায়হান হোসেন রিফাত, ১৪৩. নাসির মৃধা, ১৪৪. মোহাম্মদ স্বপন মোল্লা, ১৪৫. মোঃ জাকির হোসেন, ১৪৬. মোঃ আউয়াল মোল্লা, ১৪৭. মুন্না হাওলাদার, ১৪৮. সৈয়দ শামসুদ্দোহা আবিদ, ১৪৯. ইউনুস মিঞা, ১৫০. খান মোহাম্মদ জামাল হোসেন, ১৫১. রফিকুল ইসলাম খোকন, ১৫২. জয়নাল আবেদিন, ১৫৩. চাদনী বেগম, ১৫৪. চিন্ময় মুখার্জি, ১৫৫. সামজিদুল কবির বাবু, ১৫৬. শাহিন সিকদার, ১৫৭. আলী হায়দার, ১৫৮. জিয়াউল হক মাসুম, ১৫৯. জিয়াউর রহমান বিপ্লব, ১৬০. সাজিদ আহমেদ মান্না, ১৬১. শাহান সিকদার, ১৬২. সুলতান মাহমুদ, ১৬৩. হুমায়ুন কবির, ১৬৪. মোয় মনিরুজ্জামান তালুকদার, ১৬৫. রাশিদা পারভিন, ১৬৬. ডালিয়া পারভীন, ১৬৭. আলম তাজ বেগম, ১৬৮. কোহিনুর বেগম, ১৬৯. আয়েশা তৌহিদ লুনা, ১৭০. মোঃ নিজাম উদ্দিন, ১৭১. সেলিনা আক্তার, ১৭২. মজিদা বোরহান, ১৭৩. শীলা আক্তার, ১৭৪. মোঃ সাদ্দাম শাহ, ১৭৫. সাজ্জদুর রহমান রিন্টু, ১৭৬. জহিরুল ইসলাম মিলন, ১৭৭. মো: কামাল হোসেন মোল্লা, ১৭৮. আফজালুল করিম, ১৭৯. জসিম হাওলাদার, ১৮০. গোলাম সরোয়ার রাজিব, ১৮১. মোঃ বশির চেয়ারম্যান, ১৮২. মাওলানা সাইদুর রহমান কাশেমী, ১৮৩. আনিচ উদ্দিন শহিদ, ১৮৪. রফিকুল ইসলাম খোকন, ১৮৫. কামরুল মৃধা, ১৮৬. আফতাব হোসেন, ১৮৭. রতন কুমার চাকলাদার, ১৮৮. আরিফুর রহমান শাকিল, ১৮৯. আবুল বাসার সুমন, ১৯০. মো. মজিবর রহমান মৃধা, ১৯১. হাজী জাহাঙ্গীর হোসাইন, ১৯২. মো. মজিবুর রহমান পনু, ১৯৩. মুরাদ হোসেন রিন্টু, ১৯৪. মো. চান মিয়া, ১৯৫. মোহাম্মদ আলী হাওলাদার, ১৯৬. মো. জাহাঙ্গীর হোসেন, ১৯৭. লিটন ঘোষ, ১৯৮. আবুল ফারুক হুমায়ুন, ১৯৯. মো. আসলাম, ২০০. মো. জনি হোসেন, ২০১. ফাহিম হাসনাইন খান অর্ক, ২০২. মো. সাইফুল আহমেদ, ২০৩. শেখর চন্দ্র দাস, ২০৪. আতিকুর রহমান মুন্না, ২০৫. একেএম মোস্তফা সেলিম, ২০৬. শেখ মিজানুর রহমান দিপু, ২০৭. মো. হুমায়ুন কবির, ২০৮. কাউন্সিলর তৌহিদুর রহমান সাবিদ, ২০৯. মো. শাকিল হোসেন পলাশ, ২১০. শেখ রিয়াজ উদ্দিন কবির, ২১১. সাইদুর রহমান সোহেল, ২১২. খন্দকার রেজাউর রহমান রেজা, ২১৩. সঞ্জীব কুমার রায় পিংকু, ২১৪. সৈয়দ মাসুদ করিম, ২১৫. সাঈদ মাহমুদ, ২১৬. মো. কামরুজ্জামান সানা মিয়া, ২১৭. সৈয়দ বশির আহমেদ, ২১৮. মনির উদ্দীন আহমেদ রুবেল, ২১৯. মো. মজিবুর রহমান বাচ্চু, ২২০. মোস্তফা কামাল, ২২১. রাকিবুল হক রনি, ২২২. মো. রুস্তম আলী হাওলাদার, ২২৩. রাসেল হাওলাদার, ২২৪. মো. মঞ্জুর মোর্শেদ মঞ্জু, ২২৫. এইচ.এম. হাফিজুর রশিদ শিবলী, ২২৬. মো. মনিরুল ইসলাম, ২২৭. মোঃ আলাউদ্দিন সিফদার, ২২৮. মো. সিদ্দিকুর রহমান মাসুম, ২২৯. মীর শহিদুল ইসলাম রনি, ২৩১. মো. হুমায়ুন হাওলাদার, ২৩২. মো. সোলায়মান হাওলাদার বাঙ্গী, ২৩৩. মো. আব্দুল আলীম বাবুল, ২৩৪. মো. শফিকুল আলম বাবু সরদার, ২৩৫. রফিকুল ইসলাম হাওলাদার, ২৩৬. রাসেল, ২৩৭. জগদীশ বাড়ৈ, ২৩৮. মোঃ নরুল ইসলাম, ২৩৯. সিরাজুল ইসলাম রাকিব, ২৪০. মোঃ ফাহিম, ২৪১. মোঃ জুম্মান সিকদার, ২৪২. মনির হাওলাদার, ২৪৩. জুবায়ের হাসান, ২৪৪. জায়েদ হাসান সানী, ২৪৫. মোঃ রাইসুল ইসলাম ফাহিম, ২৪৬. সুর্বনা, ২৪৭. মোঃ মোকলেছুর রহমান, ২৪৮. মোঃ মেহেদী হাসান বাপন। সন্ত্রাস বিরোধী ও অস্ত্র আইনে মামলার আবেদন অভিযোগে গড়িয়ারপাড় ও ভাঙ্গারপোল এলাকায় মহাসড়ক অবরোধের ঘটনা উল্লেখ করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। দণ্ডবিধি ও বিস্ফোরক উপাদান আইনের বিভিন্ন ধারায় শাস্তির আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুলাদীতে নদীতে গোসলে নেমে বড় বোন নিখোঁজ, ছোট বোন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৯ এম


মুলাদীতে নদীতে গোসলে নেমে বড় বোন নিখোঁজ, ছোট বোন উদ্ধার

বরিশালের মুলাদীতে নানা বাড়িতে বেড়াতে এসে দুই বোন জামিলা (১৪) ও জান্নাত (১২) জয়ন্তী নদীতে গোসল করতে নেমেছিল। জান্নাতকে জীবিত উদ্ধার করা গেলেও তারা গোসল করতে গিয়ে স্রোতের টানে জামিলা তলিয়ে যায়। শুক্রবার (৩ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর অলিল মেম্বার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিখোঁজ জামিলা মুন্সীগঞ্জের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। স্থানীয় বাসিন্দা রাসেদ খান জানান, শুক্রবার দুপুরে জামিলা ও জান্নাত নদীতে গোসল করতে যায়। তারা সাঁতার না জানায় নদীর পাড়ের অল্প পানিতে নেমেছিল। হঠাৎ পা পিছলে জামিলা নদীতে ডুবে যায়। জান্নাতকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হলেও জামিলা নিখোঁজ হয়ে যায়। এরপর স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন এবং মুলাদী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মো. সজিবুর রহমান জানান, দুপুরের পর থেকেই ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ কিশোরীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাত পৌনে ৯টা পর্যন্ত এই উদ্ধার অভিযান চলছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা রোনালদোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৪ এম


শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা রোনালদোর

পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফেসবুক

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেষ নাচের ঘোষণা দিয়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি জানিয়েছেন, চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা স্পষ্টভাবে এটি জানিয়ে দিয়েছেন।

 

বিশ্বকাপের নকআউট পর্বের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, 'আমি এই বিশ্বকাপ দারুণ উপভোগ করছি। সমর্থকদের ভালোবাসা, মানুষের উচ্ছ্বাস-সবকিছুই অসাধারণ। তবে নিশ্চিতভাবেই এটাই আমার শেষ বিশ্বকাপ। সিদ্ধান্ত আমি নেয়া শেষ করে ফেলেছি।'

৪১ বছর বয়সী রোনালদো এর আগে ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিলেন। এরপর ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২-পাঁচটি আসরে পর্তুগালের নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ, যা ইতিহাসে বিশেষ স্থানে থাকবে।



পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো ইতোমধ্যেই অসংখ্য রেকর্ড নিজের করে

পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো ইতোমধ্যেই অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন। এবার তার লক্ষ্য হলো শেষ বিশ্বকাপে দলকে শিরোপার স্বাদ এনে দেয়া। বিশ্বকাপ শেষে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তার সিদ্ধান্ত এখনো নিশ্চিত না হলেও, এটি নিশ্চিত যে এটিই হবে তার শেষ অধ্যায়। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা সেটি জানিয়েছেন।

আগামীকাল (সোমবার) স্পেনের বিপক্ষে পর্তুগাল শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে। সেটাই কি রোনালদোর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ হবে, তা সময়ই বলে দেবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুয়া, চুরি-ডাকাতি ও মাদক কারবার বন্ধের দাবিতে মুলাদীতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ এম


জুয়া, চুরি-ডাকাতি ও মাদক কারবার বন্ধের দাবিতে মুলাদীতে মানববন্ধন

বরিশালের মুলাদীতে জুয়া, চুরি-ডাকাতি ও মাদক কারবার বন্ধের প্রয়োজনীয়তার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার সোনামদ্দিন বন্দরে বাজার কমিটি ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের দাবি, উপজেলাটির সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরসহ বাটামারা, নাজিরপুর ও চরকালেখান ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক কারবার, চুরি, ডাকাতি এবং জুয়া সহ বিভিন্ন সামাজিক অপরাধের হার বেড়ে যাওয়ায় তারা এ মানববন্ধনের আয়োজন করেছেন। মানববন্ধনে সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ব্যানার ও ফেস্টুন হাতে ব্যবসায়ী, ইমাম, চাকরিজীবী এবং স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে সারিবদ্ধ হয়ে এই কর্মসূচিতে তাদের সমর্থন জানান। সোনামদ্দিন বন্দর কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

এতে বক্তৃতা দেয়ার জন্য উপস্থিত ছিলেন সফিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আহসান শাহজাদা মুন্সী, বাজারের সাবেক সভাপতি জানে আলম দুলাল চৌধুরী, সমাজসেবক ফালান সরদার, ইজারাদার নাসির উদ্দিন, ব্যবসায়ী সমিতির সভাপতি হিরো চৌধুরী, নিপুচৌধুরী এবং ইউপি সদস্য আলী আহমেদ সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

সোনামদ্দিন বন্দর কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘এলাকার কিছুচিহ্নিত মাদক কারবারি এবং অপরাধী চক্রের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মাদকাসক্তদের একটি অংশ চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এর ফলে ব্যবসাপ্রতিষ্ঠান এবং বসতবাড়িতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে বিপন্ন প্রাণী গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ এম


বাবুগঞ্জে বিপন্ন প্রাণী গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি বিপন্ন প্রজাতির গন্ধগোকুল (সিভেট) উদ্ধার হয়। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলা রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকায় অবস্থিত কিরআতুল কুরআন কওমী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, একটি কুকুর প্রাণীটিকে ধাওয়া করে আক্রমণ করলে সেটি আহত অবস্থায় মাদরাসা প্রাঙ্গণে আশ্রয় নেয়। এই সময় মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ প্রাণীটিকে কুকুরের আক্রমণ থেকে উদ্ধার করেন। কুকুরের কামড়ে প্রাণীটির লেজের অংশে কিছুটা ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

পরে বিষয়টি বাবুগঞ্জ উপজেলা বন বিভাগকে অবহিত করার পর উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার ঘটনাস্থলে এসে প্রাণীটিকে উদ্ধার করেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত প্রাণীটিকে বরিশাল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসার পর প্রাণীটি সুস্থ হলে, তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে। উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার বলেন, এটি একটি স্তন্যপায়ী প্রাণী, গন্ধগোকুলকে ইংরেজিতে সাধারণত ‘সিভেট (Civet)’ বলা হয়। প্রাণীটির নিরাপত্তা ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রকৃতিবিদদের মতে, গন্ধগোকুল পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বনাঞ্চল সংকোচন, আবাসস্থল ধ্বংস এবং নানা কারণে এ ধরনের প্রাণী বর্তমানে ঝুঁকির মুখে পড়ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%