০৪:১৫ এম
বরিশালের মুলাদীতে জুয়া, চুরি-ডাকাতি ও মাদক কারবার বন্ধের প্রয়োজনীয়তার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার সোনামদ্দিন বন্দরে বাজার কমিটি ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের দাবি, উপজেলাটির সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরসহ বাটামারা, নাজিরপুর ও চরকালেখান ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক কারবার, চুরি, ডাকাতি এবং জুয়া সহ বিভিন্ন সামাজিক অপরাধের হার বেড়ে যাওয়ায় তারা এ মানববন্ধনের আয়োজন করেছেন। মানববন্ধনে সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ব্যানার ও ফেস্টুন হাতে ব্যবসায়ী, ইমাম, চাকরিজীবী এবং স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে সারিবদ্ধ হয়ে এই কর্মসূচিতে তাদের সমর্থন জানান। সোনামদ্দিন বন্দর কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এতে বক্তৃতা দেয়ার জন্য উপস্থিত ছিলেন সফিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আহসান শাহজাদা মুন্সী, বাজারের সাবেক সভাপতি জানে আলম দুলাল চৌধুরী, সমাজসেবক ফালান সরদার, ইজারাদার নাসির উদ্দিন, ব্যবসায়ী সমিতির সভাপতি হিরো চৌধুরী, নিপুচৌধুরী এবং ইউপি সদস্য আলী আহমেদ সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
সোনামদ্দিন বন্দর কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘এলাকার কিছুচিহ্নিত মাদক কারবারি এবং অপরাধী চক্রের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মাদকাসক্তদের একটি অংশ চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এর ফলে ব্যবসাপ্রতিষ্ঠান এবং বসতবাড়িতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন