প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফেসবুক
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেষ নাচের ঘোষণা দিয়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি জানিয়েছেন, চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা স্পষ্টভাবে এটি জানিয়ে দিয়েছেন।
বিশ্বকাপের নকআউট পর্বের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, 'আমি এই বিশ্বকাপ দারুণ উপভোগ করছি। সমর্থকদের ভালোবাসা, মানুষের উচ্ছ্বাস-সবকিছুই অসাধারণ। তবে নিশ্চিতভাবেই এটাই আমার শেষ বিশ্বকাপ। সিদ্ধান্ত আমি নেয়া শেষ করে ফেলেছি।'
৪১ বছর বয়সী রোনালদো এর আগে ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিলেন। এরপর ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২-পাঁচটি আসরে পর্তুগালের নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ, যা ইতিহাসে বিশেষ স্থানে থাকবে।
পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো ইতোমধ্যেই অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন। এবার তার লক্ষ্য হলো শেষ বিশ্বকাপে দলকে শিরোপার স্বাদ এনে দেয়া। বিশ্বকাপ শেষে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তার সিদ্ধান্ত এখনো নিশ্চিত না হলেও, এটি নিশ্চিত যে এটিই হবে তার শেষ অধ্যায়। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা সেটি জানিয়েছেন।
আগামীকাল (সোমবার) স্পেনের বিপক্ষে পর্তুগাল শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে। সেটাই কি রোনালদোর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ হবে, তা সময়ই বলে দেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন