০৬:৩৬ পি.এম
সারাদেশে হামের সাথে সাথে ডেঙ্গু আতঙ্ক ছড়াচ্ছে। এডিস মশাবাহিত ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে ৮৩৯ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগের চারজন রয়েছেন। বাকি একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন
এখন পর্যন্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশের ৮২ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯২৯ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ২৬ হাজার ৮৯৬ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুসারে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন