প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সম্প্রতি যুক্তরাজ্য নজিরবিহীন এক সাইবার হামলার শিকার হয়েছে। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের এই হামলার ফলে দেশটির একটি বিদ্যুৎ কেন্দ্র চারদিন বন্ধ হয়ে পাড়ে।
শনিবার (২২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
সম্ভাব্যতা থেকে ধারণা করা হচ্ছে, ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা যুক্তরাজ্যে এমন কোন স্থাপনা বিকল করতে সফল হয়েছে, যা এটিকে প্রথম ঘটনার সঙ্গে যুক্ত করে। এ ধরনের হামলার মধ্যে একে সবচেয়ে সফল সাইবার হামলা হিসেবে মনে করা হচ্ছে।
টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের পানি অবকাঠামোতে চালানো ধারাবাহিক সাইবার হামলার ঘটনাগুলোর সময়ের সাথে যুক্তরাজ্যের বিদ্যুৎ কেন্দ্রে হামলার সময় একই রকম। ওই হামলাটি হোয়াইট হাউসে উদ্বেগ সৃষ্টি করে।
নিরাপত্তার কারণে ব্রিটিশ কর্মকর্তারা আক্রান্ত বিদ্যুৎ কেন্দ্রে কোনটি হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে জানা যায়, স্থাপনাটি চারদিন অচল ছিল এবং কর্মীরা সেটি পুনরায় চালু করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন।
অবশ্য, আক্রান্ত বিদ্যুৎ কেন্দ্রটি তুলনামূলকভাবে ছোট ছিল এবং এর অচলাবস্থায় যুক্তরাজ্যের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বা বিদ্যুৎ উৎপাদনে প্রকৃতপক্ষে কোন প্রভাব পড়েনি। ঘটনার পর সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের বিষয়টি অবহিত করেছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ, নির্দেশনা ও পরবর্তী করণীয় জানিয়ে চিঠি প্রেরণ করেছে।
ঘটনাটি ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারকেও (এনসিএসসি) জানানো হয়েছে। এনসিএসসি আসলে গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউয়ের একটি জনসংশ্লিষ্ট শাখা, যা বিদেশি হুমকির বিরুদ্ধে দেশের আভ্যন্তরীণ অবকাঠামোকে নিরাপদ রাখতে অনেক প্রতিষ্ঠানকে পরামর্শ দেয়।
টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার হ্যাকারদের ঝুঁকি নিয়ে ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বারবার সতর্ক করে যাচ্ছে। হ্যাকার গ্রুপগুলো প্রতিদিন গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো এবং সরকারি সংস্থাগুলোতে হামলা চালাচ্ছে।
আগে, একটি বড় ধরনের সাইবার হামলায় এনএইচএসের বিভিন্ন ব্যবস্থা, স্কুল এবং বাণিজ্যিক উৎপাদন স্থাপনা অচল হয়ে পড়েছিল। এর মধ্যে রয়েছে জাগুয়ার ল্যান্ড রোভারের উৎপাদন লাইনও। বিদেশি হ্যাকাররা খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের তথ্য এবং গত বছর নির্বাচন কমিশনের ভোটারদের তথ্য চুরি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে, সতর্কবার্তা সত্ত্বেও, আগে কোন হ্যাকার যুক্তরাজ্যের বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি অচল করতে সক্ষম হয়নি বলে রেকর্ড নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন