০৬:২৯ পি.এম
নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় এক তরুণী নিহত হয়েছেন, যার নাম আফরিন জাহান মেধা(১৯)। এই ঘটনায় আহত হয়েছেন দুই জন ব্যক্তি। বৃহস্পতিবার(২৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আগ্রাণ সুতিরপাড় এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এটি ঘটে।
নিহত তরুণী মেধা বগুড়া জেলার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের মিল্টন হোসেনের মেয়ে। আহত দুই ব্যক্তি হলেন, মোটরসাইকেল আরোহী গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান(২১) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে পলক(২০)। বর্তমানে তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায় যে, নিহত তরুণীর পরিচয় ওই দুই যুবকের সঙ্গে টিকটকের মাধ্যমে হয়েছিল। পরে তারা মেসেঞ্জারে যোগাযোগ করে গুরুদাসপুর এলাকায় আসেন। রাতে গুরুদাসপুর থেকে তিনজন মোটরসাইকেলে করে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ির চাপায় ওই তরুণীর মৃত্যু ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন