প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় সেতু নির্মাণ, কান্দারবাড়ীতে স্থায়ী বাঁধ নির্মাণ এবং দিঘীরপাড় খেয়াঘাট থেকে বানিয়াল পর্যন্ত সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে কান্দারবাড়ী এলাকায় দ্বিতীয় দফার এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা দাবি করেন, দিঘীরপাড় সেতু নির্মিত হলে চরাঞ্চলের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তারা জানান, শিক্ষার্থীরা সহজে বিদ্যালয় ও কলেজে যেতে পারবে, রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে এবং কৃষকের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করা যাবে। একই সঙ্গে বক্তারা উল্লেখ করেন যে, স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
মানববন্ধনে কান্দারবাড়ীতে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রতি বর্ষা মৌসুমে নদীর ভাঙনে বসতবাড়ি, কৃষিজমি এবং বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ে। বক্তারা যুক্তি করেন, স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে নদীভাঙন রোধের পাশাপাশি এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। এ ছাড়া দিঘীরপাড় খেয়াঘাট থেকে বানিয়াল পর্যন্ত সড়ক পাকাকরণের দাবি তুলেছেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় তৌহিদ খান, আক্তার গাজী, মো. জাফর খান, আব্দুল কুদ্দুস, সবুজ হাসানসহ আরও অনেকে। মানববন্ধনের শেষ পর্বে আয়োজকরা জানান, দাবি বাস্তবায়নে দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন