প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের গজারিয়ায় বৈরি আবহাওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপরে গাছ পড়ে যাওয়ার ফলে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা গাছটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে। ওই সময় উপজেলাধীন আনারপুরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি গাছ পড়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল।
খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট তৎক্ষণাত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং চেইন স'রের সাহায্যে অল্প সময়ের মধ্যে গাছটি কেটে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ফলে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল দ্রুত স্বাভাবিক হয়ে যায়।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে মহাসড়কে দীর্ঘ সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়নি এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকিও এড়ানো সম্ভব হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন