০৩:৩৯ পি.এম
বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগার ফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সদস্য ফাইয়াজ তাজরিয়ান (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে শহীদ ওয়াসিম ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইয়াজ তাজরিয়ান ছিলেন হাটহাজারী থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
জানা গেছে, ফ্লাইওভারের উপরে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। তখন মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের পেছনে ফাইয়াজের মোটরসাইকেল সজোরে ধাক্কা খায়। এর ফলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং ফ্লাইওভারের বাতি বন্ধ ছিল। ট্রাকটি দেখতে না পেয়ে ফাইয়াজ মোটরসাইকেল নিয়ে পেছনে ধাক্কা দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফায়াজ নিজে মোটরসাইকেল চালিয়ে নগরের অক্সিজেন এলাকার বাড়ি থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক হয়ে নগরের কাজীর দেউড়ি এলাকায় যাচ্ছিলেন। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি দেখার কথা ছিল তার।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল জানিয়েছেন, বিকল ট্রাকটি মেরামতের কাজ চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উচ্চ গতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এর ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন