০২:০৯ পি.এম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ২ লাখ টাকা মুক্তিপণের জন্য এক অটোরিকশাচালককে অপহরণের ঘটনার প্রেক্ষিতে র্যাব চার সদস্যকে গ্রেফতার করেছে। অপহৃত চালক মো. সুন্দর আলীকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে কেরানীগঞ্জে র্যাব ১০-এর সদরদফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন এ তথ্য প্রদান করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত রোববার (১৯ জুলাই) মেয়ে দেখার কথা বলে অটোরিকশাচালক সুন্দর আলী বের হয়ে অপহরণের শিকার হন। পরে অপরাধী চক্র তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। প্রাণ রক্ষার জন্য পরিবার বিকাশের মাধ্যমে ৩৯ হাজার টাকা পাঠালেও তাকে মুক্তি দেয়া হয়নি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার (২০ জুলাই) শুভাঢ্যা এলাকায় অভিযান চালায় র্যাব-১০। সেখান থেকে ভুক্তভোগীকে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয় কুদ্দুস, ‘কুত্তা জুয়েল’, রাকিব ও অপু নামের চার অপহরণকারীকে।
অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন