ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজপথে সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী


রাজপথে সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী

জাতীয় সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর অবস্থায় রয়েছে, তখন আন্দোলনের নামে রাজপথে লংমার্চের মতো কর্মসূচি সাধারণ মানুষের গণআকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

তিনি উল্লেখ করেন, ‘সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ থাকা সত্ত্বেও সংসদের বিতর্ককে দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে।’

শনিবার রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট (বিলিয়া) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

'বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা: সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট' শীর্ষক গোলটেবিল বৈঠকটি 'সিটিজেন ফোরাম বাংলাদেশ' এবং 'বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস' (বিসিএআই) যৌথভাবে আয়োজন করে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সভাপতিত্বে ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তর সঞ্চালনায় এ আলোচনা সভায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ ও গবেষকরা বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘সংসদীয় গণতন্ত্রকে গতিশীল ও অর্থবহ রাখতে সরকারি দলকে জবাবদিহিতার মধ্যে রাখা বিরোধী দলের দায়িত্ব। তবে সংসদীয় বিতর্ককে অহেতুক ও দ্রুত রাজপথে নিয়ে যাওয়া এবং লংমার্চের মতো কর্মসূচি ঘোষণার বিষয়ে দেশের সচেতন মহলকে সজাগ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো কতটা বুঝে এসব করছে তা জানি না, তবে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য দেশি-বিদেশি নানান অপশক্তি ওঁৎ পেতে বসে থাকে।’

সরকারের প্রথম ১৮০ দিনের মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, বিগত দুই দশকের ফ্যাসিবাদের চর্চা, ভঙ্গুর সমাজ ব্যবস্থা এবং দেউলিয়া অর্থনীতির চরম অচল অবস্থা থেকে দেশকে টেনে তুলে সরকার নতুন একটি সঠিক গতিমুখ নির্ধারণ করতে সক্ষম হয়েছে। সংকট এতই গভীর ছিল যে, রাতারাতি জাদুকরী কোনো পরিবর্তন সম্ভব নয়; তবে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি সুনিশ্চিত করতে সরকার ইতোমধ্যে সুনির্দিষ্ট নীতি নির্ধারণী পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুন: জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

জহির উদ্দিন স্বপন বলেন, দীর্ঘমেয়াদি আমদানিনির্ভর ও ভুল নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো অপরিহার্য খাতে দেশকে আজ হিমশিম খেতে হচ্ছে। এতদিন ক্ষমতায় থেকেও প্রাকৃতিক সম্পদ উত্তোলনে স্থায়ী পদক্ষেপ না নেওয়া কেবল দুর্নীতিই ছিল না, এটি ছিল জাতির সঙ্গে এক দীর্ঘমেয়াদি প্রতারণা। বর্তমান সরকার কেবল সংকটের কথা বলে পার পাওয়ার চেষ্টা করছে না, বরং প্রধানমন্ত্রী জনগণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে বিকল্প উৎস সন্ধান এবং নিজস্ব গ্যাস উত্তোলনের উদ্যোগ বাস্তবায়ন করছেন।

তিনি আরও বলেন, সুশাসন ও অর্থনৈতিক স্বস্তি ফেরাতে চীন ও ভারতের পাশাপাশি পণ্য আমদানির নতুন উৎস তৈরি, আমদানি ব্যয় হ্রাস এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণে সরকার বিশেষ জোর দিয়েছে।

সংসদে গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবলমাত্র সরকারি দলকে ফাঁদে ফেলার দৃষ্টিভঙ্গি নিয়ে সংসদীয় রাজনীতি ধরে রাখা যায় না। কেবল কৃত্রিম ও ভাষাভাষা সমালোচনা না করে যেকোনো বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরামর্শ নিয়ে আসলে তা দেশ পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

গোলটেবিল বৈঠকের এই নাগরিক উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, এই ধরনের গঠনমূলক আলোচনা ও গবেষণা রাজনৈতিক প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণ এবং জবাবদিহিতার চর্চাকে সঠিক খাতে প্রবাহিত করতে সহায়ক হবে।

আরও পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারী: ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিন: রাশিয়া ও চীনের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


পুতিন: রাশিয়া ও চীনের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে

আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও, রাশিয়া এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্পর্কের ক্রমবর্ধমান উন্নতির কথা উল্লেখ করে বলেছেন, মস্কো এবং বেইজিংয়ের মধ্যে সর্বাত্মক কৌশলগত সহযোগিতা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

৮ম রাশিয়া-চীন জ্বালানি ব্যবসা ফোরামের (Russia-China Energy Business Forum) অংশগ্রহণকারী ও অতিথিদের উদ্দেশ্যে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় পুতিন এ মন্তব্য করেন। পরবর্তীতে, ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটেও এই বার্তাটি প্রকাশিত হয়।

প্রেসিডেন্ট পুতিন উল্লেখ করেন যে, জ্বালানি খাত বর্তমানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গতিশীল ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। চীনা বাজার এবং ভোক্তাদের কাছে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে রাশিয়া বর্তমানে প্রথম স্থানে রয়েছে। এছাড়াও, কয়লা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতেও রাশিয়া শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে একটি।

জ্বালানি খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে পুতিন আরও জানান, চীনে রাশিয়ান নকশায় নির্মাণাধীন কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্লকের কাজ এখন শেষের দিকে। শুধুমাত্র জ্বালানি সরবরাহ নয়, হাইড্রোকার্বন উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবহনের ক্ষেত্রে কার্যকারিতা বৃদ্ধি এবং পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে উভয় দেশ যৌথভাবে প্রযুক্তিগত উদ্ভাবনে কাজ করছে।

পুতিন আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের ফোরামের মাধ্যমে দুই দেশের সরকারি সংস্থা, ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের প্রত্যক্ষ যোগাযোগ জ্বালানি খাতের চলমান চ্যালেঞ্জগুলো দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে একদিনে ৪০ জন আক্রান্ত কুকুর ও বিড়ালের কামড়ে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


বালিয়াকান্দিতে একদিনে ৪০ জন আক্রান্ত কুকুর ও বিড়ালের কামড়ে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একদিনে ৪০ জন নারী, শিশু এবং বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের মানুষ কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ৪০ জন আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ কামরুজ্জামান কামাল জানান, শনিবারের ঘটনাটি ছাড়াও গত আগস্ট মাসে ৪০৫ জন এবং গত তিন মাসে মোট ৭৬৯ জন কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে ভ্যাকসিন গ্রহণ করেছেন। তিনি উল্লেখ করেন, বাজারে রাবিশ নামক ভ্যাকসিনের প্রতি ডোজের মূল্য ৪৫০ টাকা।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন বলেন, "নিজে সচেতন হন, অন্য কাউকে সচেতন হতে উৎসাহিত করুন।" তিনি আরও জানান, গত তিন মাসে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত ৭৬৯ জন হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেছেন। সবারই সচেতন হওয়া প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ভূগর্ভস্থ গ্যাস মজুদ ৯০ শতাংশ পূর্ণ, শীতের আগেই প্রস্তুতি: গ্যাজপ্রম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


রাশিয়ার ভূগর্ভস্থ গ্যাস মজুদ ৯০ শতাংশ পূর্ণ, শীতের আগেই প্রস্তুতি: গ্যাজপ্রম

আসন্ন শীত মৌসুমের আগেই রাশিয়ার ভূগর্ভস্থ গ্যাস মজুদাগারগুলোর ৯০ শতাংশ পূর্ণ হয়ে গেছে, এমন তথ্য জানিয়েছেন দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ‘গ্যাজপ্রম’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলেক্সি মিলার।

গ্যাজপ্রম প্রধান এই তথ্যটি রাশিয়ার 'তেল ও গ্যাস শিল্প শ্রমিক দিবস' উপলক্ষে আয়োজিত এক সভায় নিশ্চিত করেন।

আলেক্সি মিলার মন্তব্য করেন, "রাশিয়ার ভূগর্ভস্থ মজুদাগারগুলোতে ইতোমধ্যে নির্ধারিত লক্ষ্যের ৯০ শতাংশ গ্যাস জমা করা হয়েছে। হিটিং সিজন বা বাসা-বাড়িতে তাপ উৎপাদনের প্রথামাফিক সময় শুরু হওয়ার আগেই এই আধারগুলো সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যাবে। ফলে আমাদের দেশীয় ভোক্তা এবং মিত্রদেশ বেলারুশের নাগরিকরা আসন্ন শীত নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন।"

তিনি আরও জানান, গ্যাজপ্রম তাদের ভূগর্ভস্থ আধারগুলোতে কার্যক্ষম গ্যাসের রিজার্ভ এ বছর ৭৩.২৯৬ বিলিয়ন ঘনমিটারে উন্নীত করবে, যা রাশিয়ার গ্যাস শিল্পের ইতিহাসে একটি নতুন সর্বকালের রেকর্ড।

গ্যাজপ্রম সিইও জোর দিয়ে বলেন, "রাশিয়া ও বেলারুশের সাধারণ মানুষকে আসন্ন শীতের তীব্রতা বা কনকনে ঠান্ডা নিয়ে উদ্বেগে পড়ার কোনো কারণ নেই।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ববি উপাচার্য: রবীন্দ্র-নজরুলের সাহিত্য আজও প্রজন্ম পরিবর্তনের সহায়ক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


ববি উপাচার্য: রবীন্দ্র-নজরুলের সাহিত্য আজও প্রজন্ম পরিবর্তনের সহায়ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘রবীন্দ্র-নজরুল বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে ববি উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ উল্লেখ করেন, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যকর্ম মানবতার অধিকার, শোষিত-বঞ্চিত মানুষের অধিকার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজও তাদের সাহিত্য মানুষের জীবন ও প্রজন্ম পরিবর্তনের পাথেয় হয়ে রয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বাংলা বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা হলেও সাহিত্য ও সংস্কৃতির জগতে সবার বিচরণ সমান নয়। তবে সাহিত্য মানুষের চিন্তা ও জীবন পরিবর্তনের শক্তি রাখে।’

রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যকর্মের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নজরুল ও রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম মানবতা, শোষিত-বঞ্চিত মানুষের অধিকার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের লেখনি আমাদের জন্য আজও পাথেয় হয়ে আছে। তাঁদের একটি লেখা যেমন একজন মানুষের জীবন পরিবর্তন করতে পারে, তেমনি একটি প্রজন্মকেও পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে।’

তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম তাদের জীবন ও সৃষ্টিকর্মের মাধ্যমে মানবকল্যাণের দৃষ্টান্ত রেখে গেছেন। নজরুলের বিদ্রোহী চেতনা শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করেছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘শুধু ভোগ-বিলাস বা অর্থের মোহের পেছনে না ছুটে মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে। জীবনে যে পেশাতেই থাকি না কেন, ভালো মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা।’

তিনি বলেন, ‘একজন ভালো মানুষ যে পরিবেশেই থাকবেন, তিনি সেই পরিবেশকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারবেন।’ এ সময় তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আক্তার।

সেমিনারে ‘রবীন্দ্রনাথ ও রবীন্দ্র সাহিত্যের প্রাসঙ্গিকতা’ বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. ভীষ্মদেব চৌধুরী। ‘নজরুল মানস ও নজরুলবিশ্বে বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য দেন নজরুল গবেষক ও প্রাবন্ধিক এবং কবি নজরুল ইনস্টিটিউটের প্রাক্তন নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ।

আলোচনায় বক্তারা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অবদান, তাদের সাহিত্যচিন্তা, মানবতাবাদ, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং সমকালীন সমাজে তাদের সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। সেমিনারে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%