প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আসন্ন শীত মৌসুমের আগেই রাশিয়ার ভূগর্ভস্থ গ্যাস মজুদাগারগুলোর ৯০ শতাংশ পূর্ণ হয়ে গেছে, এমন তথ্য জানিয়েছেন দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ‘গ্যাজপ্রম’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলেক্সি মিলার।
গ্যাজপ্রম প্রধান এই তথ্যটি রাশিয়ার 'তেল ও গ্যাস শিল্প শ্রমিক দিবস' উপলক্ষে আয়োজিত এক সভায় নিশ্চিত করেন।
আলেক্সি মিলার মন্তব্য করেন, "রাশিয়ার ভূগর্ভস্থ মজুদাগারগুলোতে ইতোমধ্যে নির্ধারিত লক্ষ্যের ৯০ শতাংশ গ্যাস জমা করা হয়েছে। হিটিং সিজন বা বাসা-বাড়িতে তাপ উৎপাদনের প্রথামাফিক সময় শুরু হওয়ার আগেই এই আধারগুলো সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যাবে। ফলে আমাদের দেশীয় ভোক্তা এবং মিত্রদেশ বেলারুশের নাগরিকরা আসন্ন শীত নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন।"
তিনি আরও জানান, গ্যাজপ্রম তাদের ভূগর্ভস্থ আধারগুলোতে কার্যক্ষম গ্যাসের রিজার্ভ এ বছর ৭৩.২৯৬ বিলিয়ন ঘনমিটারে উন্নীত করবে, যা রাশিয়ার গ্যাস শিল্পের ইতিহাসে একটি নতুন সর্বকালের রেকর্ড।
গ্যাজপ্রম সিইও জোর দিয়ে বলেন, "রাশিয়া ও বেলারুশের সাধারণ মানুষকে আসন্ন শীতের তীব্রতা বা কনকনে ঠান্ডা নিয়ে উদ্বেগে পড়ার কোনো কারণ নেই।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন