০৩:০৯ এম
গতকাল বুধবার ছিল দুই বাংলার গুণী অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। বিশেষ এই দিনে তার ভক্তদের পাশাপাশি তাকে শুভেচ্ছা জানিয়েছেন বেশ কিছু কাছের মানুষও। জয়া আহসানের জন্মদিন উপলক্ষে দুটি ছবি পোস্ট করেছেন আরেক দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী। পোস্টে দেখা যাচ্ছে, স্ত্রী ও সন্তানের সঙ্গে জয়াকে ফুলেল শুভেচ্ছা জানাতে তিনি ব্যস্ত। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।’ খুশির আবহে চঞ্চলের ওই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছে আরও অনেকে।
বিশেষভাবে উল্লেখ্য, জয়া আহসানের আসল নাম জয়া মাসউদ এবং তিনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন। তার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা এবং মা শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান এবং ছবি আঁকায় তিনি হাতেখড়ি নেন। বড় হয়ে তিনি অভিনয়ে আসেন। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে তিনি অভিষেক ঘটান। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’, ‘বিউটি সার্কাস’সহ আরও অনেক ছবিতে তাকে দেখা গেছে। ভারতে তিনি বিশেষভাবে মুগ্ধতা ছড়িয়েছেন ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’, ‘কড়ক সিং’-এর মতো ছবিতে। দেশে অভিনয়ের জন্য তিনি পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া নয়বার পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার।
ভারতের চলচ্চিত্র ক্ষেত্রেও তিনি তাক লাগিয়েছেন। তিনবার তিনি ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারও জিতেছেন। বর্তমানে জয়া পশ্চিমবঙ্গে তার নতুন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’র প্রচারে ব্যস্ত রয়েছেন। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ছবিটি ১০ জুলাই মুক্তি পাবে। এতে জয়ার সঙ্গে অভিনয় করছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির মতো তুখোড় অভিনয়শিল্পীরা।
আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন