০৮:১৬ পি.এম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে মাটিরাঙ্গা থানায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুর মা তাকে ছোটোবেলায় রেখে চলে যান। শিশুটিকে ছোটবেলা থেকে তার দাদি লালন পালন করে আসছেন। তার বাবা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করেন এবং সে নিজ বাড়িতে দাদির সঙ্গে থাকে। গত ৩০ সেপ্টেম্বর সকালে, যখন তার দাদি বাজারে বিকাশ থেকে টাকা তুলতে যান, তখন সে বাড়িতে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী শামছুল আলম (৩৫) জোরপূর্বক দরজা খুলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
অভিযুক্ত শামছুল আলম তিন সন্তানের জনক। ঘটনার পর থেকে তিনি পালাতক রয়েছেন।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিকটিমের বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন