১০:২৭ এম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের গত দুই রাত ধরে কোনো সামরিক হামলা না হওয়ায়, বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা মনে করছেন যে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা এখনও উন্মুক্ত রয়েছে।
এ সংক্রান্ত খবরটি বার্তা সংস্থা এএফপি থেকে জানানো হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রন্ট ক্রুড তেলের প্রতি ব্যারেলের দাম ৫ দশমিক ৫৮ শতাংশ কমে এখন ৯১ দশমিক ৩৮ মার্কিন ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম ৫ দশমিক ৪৬ শতাংশ কমে এখন ৮৪ দশমিক ৪৩ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন