ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার আইসিটি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য আইসিটি (কোড: ২১৬৬০১) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত দুপুর ১টা ৩০ মিনিটের পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা যথারীতি দুপুর ১টা ৩০ মিনিট থেকেই অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি বাজার পরিচ্ছন্ন রাখতে প্রশাসকের কঠোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ এম


প্রতিটি বাজার পরিচ্ছন্ন রাখতে প্রশাসকের কঠোর নির্দেশ

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে বাজারসমূহ পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি তিনি সহ্য করবেন না বলেও সতর্ক করেছেন।

আজ রোববার নগরীর দৌলতপুরের ৫ নম্বর ওয়ার্ড অফিসের মিলনায়তনে ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের মাঠপর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার বিষয়ের মতবিনিময় সভায় তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। সভাটিতে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে ঊর্ধধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসক বলেন, নগরীর ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের সকল বাজার নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে। দুপুরের পর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে, রাতের মধ্যেই তা সম্পন্ন করতে হবে। এছাড়া প্রতিদিন সকাল এবং বিকেলে দুই দফায় সড়ক পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন তিনি।

ওয়ার্ড সুপারভাইজারদের উদ্দেশে প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অবহেলা তিনি মেনে নেবেন না। দায়িত্ব পালনে দুর্নীতির আশ্রয় নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, নগরবাসীর করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। বিনা অনুমতিতে অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সভায় বলা হয়, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই শিফটে পরিচালনা করা হবে। এ ছাড়া, পরিচ্ছন্নতাকর্মীদের ডিউটি পোশাক, পরিচয়পত্র ও সুরক্ষা সামগ্রী প্রদান, সড়ক ও ড্রেনে ময়লা না ফেলার বিষয়ে সচেতনতামূলক র‌্যালি আয়োজন করা হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানার আওতায় আনার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। শারীরিকভাবে অক্ষম বয়োবৃদ্ধ শ্রমিকদের পরিবর্তে তাঁদের পরিবারের যোগ্য সদস্যদের নিয়োগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে, বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ডের মাঠপর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক একই নির্দেশনা প্রদান করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রে প্তা র হয়েছে আত্মগোপনে থাকা উপজেলা আ.লীগের ওই সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৮ এম


গ্রে প্তা র হয়েছে আত্মগোপনে থাকা উপজেলা আ.লীগের ওই সভাপতি

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক উপজেলা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেল সময় শহরের চম্পকনগর এলাকার হ্যাপিরমোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অংসুইছে চৌধুরী রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি আরও বলেন, গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে অংসুইছাইনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে তিনি আত্মগোপনে ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোতে ইবোলার ভয়াবহ বিস্তার, আক্রান্ত ৩ হাজারের বেশি; মৃত্যু ১,৩৫৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:৪২ এম


কঙ্গোতে ইবোলার ভয়াবহ বিস্তার, আক্রান্ত ৩ হাজারের বেশি; মৃত্যু ১,৩৫৪

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলার ১৭তম প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি হয়ে গেছে। এ পর্যন্ত মৃত্যু সংখ্যা ১ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। এই তথ্য দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার কর্তৃপক্ষ জানায়, মাত্র ১০ দিনের মধ্যে নতুন করে প্রায় ১ হাজার সংক্রমণ শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে গেছে।

সংবাদ সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, দীর্ঘ সময় ধরে সংঘাত ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত দেশটির পূর্বাঞ্চলে বর্তমানে ইবোলার এই নতুন প্রাদুর্ভাব মোকাবিলা করা হচ্ছে।

সরকারি তথ্যের ভিত্তিতে, এখন পর্যন্ত পাঁচটি প্রদেশে মোট ৩ হাজার ৭৫টি ইবোলা সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে। এর আগের ১৫ জুলাই আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোগ শনাক্তকরণ এবং পরীক্ষা ব্যবস্থার উন্নতির ফলে নতুন করে সংক্রমণ এবং বেশি শনাক্ত করতে পারা সম্ভব হয়েছে।

এ প্রাদুর্ভাবটি গত ১৫ মে শনাক্ত হয় এবং ইবোলা ভাইরাসের ‘বান্দিবুগিও’ ধরন থেকে ছড়িয়েছে। এই ধরনের ইবোলার বিরুদ্ধে বর্তমানে কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসার পদ্ধতি নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর তথ্য অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ সংক্রমণের ঘটনা উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ঘটেছে। এটি দক্ষিণ সুদান ও উগান্ডার সীমান্তবর্তী এলাকা।

স্বাস্থ্য কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করছেন যে, এই প্রাদুর্ভাব আরও কয়েক মাস অব্যাহত থাকতে পারে। পাশাপাশি, বেতন বকেয়ার দাবিতে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের কারণে কিছু হাসপাতালে ইবোলা মোকাবিলার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে।

শরীরের তরল পদার্থের সংস্পর্শের মাধ্যমে ছড়ানো ইবোলা রোগ রক্তক্ষরণজনিত জ্বর সৃষ্টি করে। গত ৫০ বছরে আফ্রিকা মহাদেশে এই রোগে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিজ্ঞানীরা বান্দিবুগিও ধরনের ইবোলার বিরুদ্ধে টিকা এবং চিকিৎসা উদ্ভাবনের কাজ করছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানায়, শুক্রবার প্রথম স্বেচ্ছাসেবক দলের সদস্যদের এই ভাইরাসের জন্য বিশেষভাবে তৈরি পরীক্ষামূলক টিকা দেওয়া হয়েছে।

এছাড়া আরও কিছু সম্ভাব্য টিকা দ্রুত ক্লিনিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। পাশাপাশি, দুটি সম্ভাব্য চিকিৎসা পদ্ধতির উপরও গবেষণা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গোলাগুলিতে ২ জন নি হ ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:৫০ এম


যুক্তরাষ্ট্রের সিয়াটলে গোলাগুলিতে ২ জন নি হ ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। সিয়াটল ফায়ার সার্ভিসের উল্লিখিত তথ্যে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই খবর জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়টি সম্পর্কে জানায়। ধারণা করা হচ্ছে, সেখানে বেশ কয়েকজন বন্দুকধারী ছিলেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দ্য সিয়াটল সেন্টারে খাবারের উৎসবের আয়োজন করা হয়েছিল। ঐ উৎসবটি সপ্তাহের শেষে অনুষ্ঠিত হয় এবং এর নামকরণ করা হয়েছে বাইট অব সিয়াটল। এই উৎসবে শত শত খাবার বিক্রেতারা অংশগ্রহণ করে এবং সেখানে গানবাজনারও আয়োজন করা হয়।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলে দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। শিশুটিকে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া, সেখানে ৫৬ বছর বয়সী একজন নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন এবং তিনি হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে ফায়ার সার্ভিস বিভাগ আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানায়, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’ পুলিশ এখনও হামলাকারীদের আটক করা হয়েছে কিনা সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%