০৮:৩২ পি.এম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাসহ রানওয়ে ও আশপাশের জলাবদ্ধতা নিরসনের জন্য ১২ নম্বর খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ উদ্যোগটি পরিচালিত হচ্ছে নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে, এবং এটি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) জলাবদ্ধতা মোকাবিলায় সহায়তার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে চলমান খননকাজের সার্বিক তদারকি করছেন।
তিনি আরও উল্লেখ করেন, ১২ নম্বর খালের পাশাপাশি চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে রাজাখালী, চাক্তাই, ফিশারিঘাট, মহেশখাল সহ বিভিন্ন খালের মোহনাতেও জরুরি ভিত্তিতে গ্র্যাব ও কাটার সাকশন ড্রেজার ব্যবহার করে ড্রেজিং কার্যক্রম অব্যাহত আছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বন্দর কর্তৃপক্ষের দাবি, এসব খালের ড্রেজিং কার্যক্রমসমূহের ফলে নগরীর বিভিন্ন স্থান থেকে বৃষ্টির জল দ্রুত কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে, যা জলাবদ্ধতা কমাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন