০২:৪৩ পি.এম
পাবনা সদরের নলদহ শ্বশুরবাড়ির পাশে একটি ডোবা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তুহিন খাঁ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকা থেকে সম্প্রতি মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত তুহিন খাঁ সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি খার ছেলে। তুহিনের শ্বশুরের নাম আকতার হোসেন, যিনি নলদহ লালগোলা এলাকার দুবাই প্রবাসী। তুহিনের স্ত্রীর নাম আফসানা খাতুন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার তুহিন তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়েছিল। সকালে স্থানীয় মানুষরা পুকুরের ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম মন্তব্য করেন, নিহত যুবক মসজিদের বারান্দায় রাতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রাত দুইটার দিকে আমরা সংবাদ পাই। ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ খুঁজে পাইনি। স্থানীয় লোকজন মৃতদেহ পুকুরে ফেলে দেয়। পরে সকালে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার তদন্ত করা হবে। মৃত্যুর আসল রহস্য আগামীতে জানা যাবে। তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, তুহিন মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবন নিয়ে তার শ্বশুরবাড়িতে ঝগড়া হয়েছিল।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন